অপরাধ


কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুরইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের অভিযানে দৌলতপুর থানার রিফাইতপুর ও গোপালপুর গ্রাম থেকে মো. খাদেম মোল্লা (৪৭), মো. শাহীন আলম (২৮) ও মো. রাজন আলী (৩৪)-কে গ্রেফতার করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে উপপরিদর্শক মো. আসিফুজ্জামানইকবাল হোসেন-এর প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

 

একই দিনে সকালে দৌলতপুর থানার পার শিতলাই এলাকায় পৃথক অভিযানে মোছা. নুরুন নাহার (৬০)-কে তার নিজ বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

অন্যদিকে, “ক” সার্কেলের আরেক অভিযানে ইবি থানার ধলনগরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট মামলা নং- ৯৬৫/২৬-এর মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ অভিযানে প্রসিকিউশন দাখিল করেন উপপরিদর্শক মো. রাসেল কবীর

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কুষ্টিয়া জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত

কুষ্টিয়াঅপরাধ

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

হাসিলের নামে কোরবানির হাটে শত কোটি টাকার চাঁদাবাজি

হাটে ঢোকার আগে টাকা, গরু নামানোর জন্য টাকা, মাটি ভরাট করতে টাকা, আবার বের হতেও লাগবে টাকা। হাসিলের নামে কুরবানির হাটে একদিনেই উঠছে শত কোটি টাকার চাঁদা। এমনই অভিযোগ সামনে এসেছে পুরো দেশের কোরবানির হাট গুলোতে। যেখানে হাটের ভেতর থেকে শুরু করে মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে যেন অর্থ আদায়ের এক অদৃশ্য নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।

রামিসা হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।