জেলা খবর


চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার

চারদিন আগেই কন্যা সন্তানের বাবা হন পিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা
রাজশাহীতে গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর মাত্র চারদিন আগে তিনি কন্যা সন্তানের বাবা হন। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদল যুবক তাকে আহত অবস্থায় রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে সহ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। ২০১৪ সালে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন, যার ফলে তিনি পঙ্গুত্ব বরণ করেন। ২০২৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে নিয়োগ পান।
তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত

আওয়ামী লীগ

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশে পুশইনের চেষ্টা, ফেনী সীমান্তে ৭ ভারতীয়কে ফিরিয়ে দিল বিজিবি

ভোরের অন্ধকারে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতা, কৌশলগত অবস্থান এবং কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ভেস্তে যায়। একপর্যায়ে বাংলাদেশে কাউকে প্রবেশ করাতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে নিয়েই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন, পুড়েছে টিভি-এসি-আসবাব; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের টিভি, এসি, আলমিরা, সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান গ্রেপ্তার

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাইসেন্স ও চিকিৎসক না থাকায় মানিকগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।