জেলা খবর


এসপির নির্দেশে মাঝপথে থামানো হলো ট্রেন, টয়লেট থেকে মিললো ১০ কেজি গাঁজা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

এসপির নির্দেশে মাঝপথে থামানো হলো ট্রেন, টয়লেট থেকে মিললো ১০ কেজি গাঁজা

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের কাছ থেকে উপবন এক্সপ্রেসে মাদকবিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা আসে।

 

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের নির্ধারিত যাত্রাবিরতি না থাকলেও পুলিশ সুপারের নির্দেশে ট্রেনটি থামানো হয়।

 

পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা ট্রেনের ‘চ’ বগিতে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।

 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত

ব্রাহ্মণবাড়িয়াগাঁজা উদ্ধার

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

আওয়ামী রাজনীতির ক্ষমতাবান আর্ট বাবলু, রাজারহাটের রাজা’

আওয়ামী রাজনীতির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আর্ট বাবলু বর্তমানে রাজারহাট এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

শরীয়তপুরের সদর উপজেলায় নিজ বসতঘরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (আজ) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা নারীকে জবাই করে হত্যা

নিহত সিতারা তার এক ছেলের সাথে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বসবাস করতেন। ঈদুল আযহা উপলক্ষে তিনি বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি।