অর্থনীতি


অবশেষে বাংলাদেশে পেপ্যাল–পেওনিয়ারের দুয়ার খুলছে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার

আপডেট:২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার

অবশেষে বাংলাদেশে পেপ্যাল–পেওনিয়ারের দুয়ার খুলছে

দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশে পেপ্যাল, পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর পথ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আন্তসীমান্ত (ক্রস-বর্ডার) ডিজিটাল লেনদেনের সুবিধা চালু করতে পারবে।

 

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং বৈদেশিক লেনদেন আরও আধুনিক ও নিরাপদ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) বা ডিজিটাল ওয়ালেট চালু করতে পারবে। এই ওয়ালেটের মাধ্যমে গ্রাহকরা আন্তর্জাতিক অনলাইন কেনাকাটা, ভিসা প্রসেসিং ফি, সদস্যপদ ফি, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয় এবং হোটেল বুকিংয়ের অর্থ পরিশোধ করতে পারবেন। প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার ব্যয়ের সুযোগ থাকবে।

 

এ ছাড়া ফ্রিল্যান্সার, রপ্তানিকারক ও ই-কমার্স উদ্যোক্তারা বিদেশ থেকে আয় আরও সহজে দেশে আনতে পারবেন। বিদেশি পর্যটকরাও বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন।

 

তবে এ সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। একই সঙ্গে অর্থপাচার প্রতিরোধ, কেওয়াইসি এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত সব বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।


সম্পর্কিত

অর্থনীতি১১ দলীয় ঐক্য

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

২০২৬ সালের প্রথমার্ধে প্রিয়শপের বড় সাফল্য, ক্ষমতায়ন প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পাড়ার ছোট দোকান, মুদি দোকান, ফার্মেসি ও চায়ের দোকান। প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ, দামের ওঠানামা, যাতায়াত এবং ব্যবসা সম্প্রসারণে পুঁজির সংকটসহ নানা সমস্যায় ভুগছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ী।

১৮ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে স্বর্ণের দাম কমিয়েছে। নতুন নির্ধারিত দামেই আজ শনিবার (১৮ জুলাই) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে ৪% সুদে বিশেষ তহবিল

নতুন উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। একই সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা দিতে ৫০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।