জাতীয়


নৌপথে পরিবহন খরচ ৬০% কম


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার

আপডেট:২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২৯ জুলাই) মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে ‘বাংলাদেশে বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং অভ্যন্তরীণ নৌ-বাণিজ্যের সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

 

তাসকীন আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় নৌপথে প্রতি টন পণ্য পরিবহনে খরচ হয় ৬০০ থেকে ৬৫০ টাকা, অথচ একই পণ্য ট্রাকে আনতে ব্যয় হয় প্রায় ১ হাজার ৫০০ টাকা। এছাড়া প্রতি কিলোমিটার নৌপথে টনপ্রতি পরিবহন ব্যয় মাত্র ২ থেকে ৩ টাকা, যেখানে সড়কপথে এ খরচ ১০ থেকে ১২ টাকা।

 

তার মতে, ঢাকার চারপাশের নৌপথ সচল করা গেলে পরিবহন ব্যয় কমবে, যানজট হ্রাস পাবে, অভ্যন্তরীণ বাণিজ্য আরও গতিশীল হবে এবং দেশের জিডিপিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী বলেন, নদী ও খালকে দূষণ, দখল এবং জলাবদ্ধতা থেকে রক্ষা করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিল্পবর্জ্য পরিশোধনে স্বল্প ব্যয়ের প্রযুক্তি ব্যবহারে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌপথ পুনরুদ্ধার, নিয়মিত খনন এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে দেশের পরিবহন ব্যবস্থা আরও সাশ্রয়ী ও টেকসই হবে।


সম্পর্কিত

জাতীয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই শুটার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য।

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।

সার্ককে পুনরায় কার্যকর করার আহ্বান, একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে একমত প্রকাশ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।