জাতীয়


প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

 

জানা গেছে, মোট ১০০টি বক্সে করে ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে ছিল পাঁচ থেকে ছয়টি করে আনারস। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজির বেশি হওয়ায় মোট ওজন দাঁড়িয়েছে প্রায় ৭৮০ কেজি।

 

আনারস গ্রহণের সময় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

 

এ সময় ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উপদেষ্টা ড. রাজিব ঘোষসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে ত্রিপুরার উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের প্যাকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

 

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের এই বন্ধন আরও দৃঢ় করা এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ত্রিপুরার বিখ্যাত কিউ আনারস প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তারা আশা করছেন।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই শুটার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য।

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।

সার্ককে পুনরায় কার্যকর করার আহ্বান, একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে একমত প্রকাশ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।