জাতীয়


যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার

আপডেট:২৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’,সঙ্গে পাঁচ শুটার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সবাই শুটার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, যশোরে পরিচালিত বিশেষ অভিযানে ইমনসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। বর্তমানে চট্টগ্রামে ওই অপরাধচক্রের অন্যতম নেতৃত্বও দিচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ড এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলারও আসামি।

 

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইমন আগ্নেয়াস্ত্র ব্যবহারে দক্ষ। তার নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পুলিশের কাছে এমন তথ্যও রয়েছে যে, তিনি নিয়মিত ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করতেন এবং বিভিন্ন অপরাধ সংঘটনে সেগুলো ব্যবহার করতেন।

 

পুলিশ আরও জানায়, বড় সাজ্জাদ বিদেশে পালিয়ে যাওয়ার পর দেশে তার অপরাধচক্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান। এর আগে এই চক্রের নেতৃত্বে থাকা ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে রয়েছেন।

 

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অপরাধচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত

জাতীয়

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন।

সার্ককে পুনরায় কার্যকর করার আহ্বান, একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে একমত প্রকাশ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।