অর্থনীতি
যারা ঘুষ দেয় তাদের জায়গা হবে জাহান্নামে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ঘুষ দেওয়া যাবে না। যারা ঘুষ দেয় তাদের জায়গা হবে জাহান্নামে।’ '
শুল্ক-কর কর্মকর্তাদের ঘুষ দিয়ে কাজ করাতে হয়- ব্যবসায়ীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘আপনারা ঘুষ দিচ্ছেন কেন? আপনাদের কাছে অনুরোধ, ঘুষ দেবেন না।’
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ৪২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের কর দিতে হবে। কর না দিলে পদ্মা সেতু কীভাবে হবে? মেগা প্রকল্প শেষ হবে কীভাবে?’
ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, ‘আগামী বাজেট হবে সবার জন্য লাভজনক। ব্যবসায়ীরা ঠকবেন না, তারা ঠকলে দেশ পিছিয়ে যাবে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘গত ১৩ বছরে রাজস্ব আট গুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। তবে ব্যবসায়ীদের এটাও মনে রাখতে হবে, আগামীতেও কর পরিশোধ করতে হবে।’
তিনি বলেন, ‘সরকার পরোক্ষ কর থেকে সরে এসে প্রত্যক্ষ করের দিকে এগোচ্ছে।’
সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা, করপোরেট কর হার আরও আড়াই শতাংশ কমানো, রপ্তানি খাতসহ সব শিল্প খাতে উৎস কর ও আগাম কর ফেরত দেওয়ার পরিবর্তে বিলোপ করা।
এ ছাড়া শুল্ক হার পুনর্বিন্যাস করে তৈরি পণ্যে ২৫ শতাংশ, দেশে উৎপাদিত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও মধ্যবর্তী কাঁচামালে ৭ থেকে ১০ শতাংশ, মৌলিক ও দেশে উৎপাদিত হয় না - এমন মধ্যবর্তী কাঁচামালে ১ থেকে ৩ শতাংশ ও শিল্প খাতের যন্ত্রপাতি ও অত্যাবশ্যকীয় পণ্যে ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। পর্যায়ক্রমে চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য নিয়মিত হালনাগাদ করে প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সরকার।

দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

.jpg)


