ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় দাম বেড়ে গেলো বাংলাদেশে
হেড অফ ডিজিটাল মিডিয়া


২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে দেশটির কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত জানায়। এ খবর আসতে না আসতেই দেশের বাজারেও বেড়ে গেলো সব ধরনের পেঁয়াজের দাম।আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। রাজধানীর একাধিক বাজার ঘুরে পেঁয়াজের দাম বৃদ্ধির খবর জানা গেছে।শুক্রবার সকালেই ঢাকার বাজারে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকায়। আর পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি দরে।তবে সন্ধ্যার পরই পাল্টে যায় পেঁয়াজের বাজারের দৃশ্যপট। বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি করে।দেশের মধ্যে মজুদ কমে আসায় পেঁয়াজের রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। তাতেই পূর্ব থেকে আমদানি করা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা।



