

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি নিশ্চিত হলো বাংলাদেশের। সংস্থাটি বাংলাদেশের জন্য তাদের ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় দ্বিতীয় কিস্তির ৬৮২ মিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বার্তা পাঠিয়ে গণমাধ্যমকে এ খবর জানান তথ্যমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।তিনি জানান, আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি আজ আইএমএফের বোর্ড মিটিংয়ে অনুমোদন হয়েছে। দ্বিতীয় কিস্তিতে বাংলাদেশ ৬৮২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে।প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। ঋণ অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে সংস্থাটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে।



