অর্থনীতি
লেনদেন সীমা কমায় আস্থার সংকটে ডাচ-বাংলা ব্যাংক, ভোগান্তিতে গ্রাহকরা

ডাচ-বাংলা ব্যাংক
বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক–এ নতুন করে লেনদেন সীমা নির্ধারণের ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বেড়েছে। বিশেষ করে ডিজিটাল লেনদেন সেবায় সীমাবদ্ধতা আরোপ করায় অনেক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
ব্যাংকটির জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ নেক্সাসপে–এর মাধ্যমে অন্য ব্যাংকে টাকা স্থানান্তরের ক্ষেত্রে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং মাসে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই সীমা সাময়িকভাবে কার্যকর থাকবে। তবে গ্রাহকদের একটি বড় অংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।
গ্রাহকদের অভিযোগ, এর আগেও নিজস্ব অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সীমা কমানো হয়েছিল। ফলে ধাপে ধাপে লেনদেনের সুযোগ সংকুচিত হওয়ায় ব্যাংকটির প্রতি আস্থা কমে যাচ্ছে।
ঢাকার একটি শাখার এক গ্রাহক জানান, আগের তুলনায় এখন মাসিক লেনদেনের সুযোগ অনেক কমে গেছে। এতে ব্যবসায়িক ও ব্যক্তিগত প্রয়োজনে অর্থ স্থানান্তরে সমস্যায় পড়তে হচ্ছে। তিনি ইতোমধ্যে ব্যাংকটির সঙ্গে লেনদেন কমিয়ে দিয়েছেন বলেও জানান।
আরেক গ্রাহক বলেন, বারবার লেনদেন সীমা কমিয়ে দেওয়ায় নিজের অর্থ ব্যবহারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রয়োজনের সময় টাকা স্থানান্তর করা না গেলে ব্যাংকের ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়ে।
গ্রাহকদের আরও অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই মাঝেমধ্যে সার্ভার রক্ষণাবেক্ষণ বা অ্যাপ আপডেটের কারণে সেবা বন্ধ রাখা হয়। এতে জরুরি সময়ে লেনদেন ব্যাহত হয় এবং ভোগান্তি বাড়ে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাংকটির ডিজিটাল সেবা নিয়ে নানা অভিযোগ দেখা যাচ্ছে। বিশেষ করে এটিএম বুথে সার্ভার জটিলতা ও লেনদেন বিঘ্নিত হওয়ার ঘটনাকে নিয়মিত সমস্যা হিসেবে উল্লেখ করছেন অনেক গ্রাহক।
ডিজিটাল ব্যাংকিং সেবায় স্থিতিশীলতা ও গ্রাহক আস্থা বজায় রাখা এখন ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত না নিলে আস্থা সংকট আরও গভীর হতে পারে।
সম্পর্কিত
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। পর্যায়ক্রমে চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য নিয়মিত হালনাগাদ করে প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সরকার।

দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।




