অর্থনীতি
ব্যাংক লুটেরাদের জন্য খাতের দরজা চিরতরে বন্ধ: গভর্নর

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করা ব্যক্তি বা গোষ্ঠী ভবিষ্যতে আর কখনও ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হতে পারবে না।
গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী ব্যাংক লুটের সঙ্গে জড়িত কেউ আর ব্যাংক খাতে ফিরতে পারবেন না। অতীতে যারা অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে এই খাতকে দুর্বল করেছে, তাদের জন্য ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হওয়ার সুযোগ বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতের প্রতি আস্থা পুনরুদ্ধারে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করতে যে মার্জার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেগুলো পুনরায় আলাদা করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, “একীভূত করা ব্যাংকগুলোকে আবার পৃথক করার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘমেয়াদে এই প্রক্রিয়া ব্যাংকিং খাতকে আরও স্থিতিশীল ও কার্যকর করবে।”
বাংলাদেশ ব্যাংকের এ অবস্থানকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জনপ্রিয়
অর্থনীতি থেকে আরও পড়ুন
১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। পর্যায়ক্রমে চার বছরের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য নিয়মিত হালনাগাদ করে প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সরকার।

দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।




