

মাঠে যারা রাজনীতি করেন, তারা বেশিরভাগ সময় আদর্শ আর আশার জোরে দৌড়ান। বাস্তবে তারা দৌড়ান এক ধরনের ঋণভিত্তিক স্বপ্নের পেছনে। অথচ জীবনের হিসাব চলে টাকা, নিরাপত্তা আর নিশ্চয়তা দিয়ে। এখানেই তৈরি হয় রাজনীতির সবচেয়ে বড় ফাঁক।
দল বদলায়, নেতৃত্ব বদলায়, স্লোগান বদলায়। কিন্তু যে কর্মী থানার সামনে দাঁড়িয়েছিল, যে পোস্টার লাগাতে গিয়ে মার খেয়েছিল—তার নাম সব সময়ই থাকে তালিকার নিচে। প্রয়োজন শেষ হলে সে হয়ে যায় অদৃশ্য।
মাঠপর্যায়ের রাজনীতিকদের জন্য প্রশ্নটা খুব সরল এই রাজনীতির পেছনে দৌড়ে লাভটা কোথায়?
আজ যে দলে আছেন, কাল পরিস্থিতি বদলালে দল কি আপনাকে মনে রাখবে? আপনার পরিবারের পাশে দাঁড়াবে? সন্তানের স্কুল ফি, চিকিৎসার বিল বা নিরাপত্তার দায় নেবে?
স্লোগান থাকবে, মাইক থাকবে, পোস্টার থাকবে। কিন্তু ভাতের থালা, ভাড়ার টাকা, চিকিৎসার বিল এসব স্লোগানে মেটে না। আদর্শের নামে শ্রম, সময় আর ঝুঁকি দেওয়া হয় এই আশায় যে একদিন কিছু হবে। বাস্তবে দেখা যায়, এই রাজনীতি বিনিয়োগ নয় বরং একতরফা খরচ। আর সেই খরচের কোনো রসিদ কেউ দেয় না।
এই বাস্তবতা রাজনীতি-বিরোধী নয়। বরং প্রশ্ন তোলে যে রাজনীতি তার কর্মীর জীবন-জীবিকা দেখতে পায় না, সে রাজনীতি শেষ পর্যন্ত কাদের জন্য?
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।