Ad

জাবি’র ‘র‌্যাগ ডে’ নিয়ে সমালোচনার ঝড়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
ngHPtGtnOUCygdPaH7VbeQigiAceuy5FC9CsPXXx
Durbin News

মাসুদুল ইসলাম (সুমন):বিশ্ববিদ্যালয় জীবনকে বলা হয় জীবনের সেরা সময়। ক্যাম্পাসে প্রথম বারের মত পা রাখা থেকে শুরু করে শিক্ষা জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি মুহূর্তই সুন্দর-স্মৃতিময়। বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ ও রুচিসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন নবীনদের বরণ করে নেয়া হয়, তেমনি প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কষ্ট ভুলতে শেষ দিনটিও হৈ-হুল্লোর, আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করা হয়। ক্যাম্পাসের শেষ দিনটি র‌্যাগ ডে নামেই সকলের কাছে পরিচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সংস্কৃতির নগরী। তবে দেশের শীর্ষ এই শিক্ষাঙ্গণে সম্প্রতি আয়োজিত এক র‌্যাগ ডে’র অনুষ্ঠান নিয়ে চারদিকে তোলপাড় শুরু হয়েছে।

প্রতিবারের মত এবারও ৪২তম ব্যাচের বিদায়ে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার র‌্যাগ ডে অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়টিতে। ওই অনুষ্ঠানে পরিবেশিত একটি নৃত্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি হিন্দি গানের সাথে ৩ মিনিট ৭ সেকেন্ডের যুগল নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই ব্যাচের এক ছাত্রীকে ওয়েস্টার্ন পোশাক পরিধান করে নাচতে দেখা যায়। তার পোশাক ও নৃত্যর অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।

এই নাচের ভিডিও অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন। বিশ্ববিদ্যালয়ের র‌্যাগ ডে অনুষ্ঠানে ওয়েস্টার্ন পোশাকের এমন উদ্দাম নৃত্য ভালোভাবে নেননি নেটিজেনরা। সেটি শেয়ার করা ভিডিওগুলোর কমেন্টবক্সে গেলেই বুঝা যায়। অবশ্য নেতিবাচক কমেন্টের পাশাপাশি কেউ কেউ আবার ইতিবাচক কমেন্টও করেছে।

হাসিবুল ইসলাম হানিফ লিখেন, দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে এরকম অনুষ্ঠান সত্যিই অসন্তোষ জনক। তীব্র নিন্দা জানাই। মনে হচ্ছে নব্বই দশকের সিনেমার দৃশ্য।

হাসনাইন হোসাইন লিখেন, র‌্যাগ ডের নামে পশ্চিমা সংস্কৃতি চর্চা করা হয়। এসব বেহায়াপনা ছাড়া আর কিছুই না। এসবের সাথে বাংলা সংস্কৃতির কোনো সংযোগ নেই।

মাহমুদা আক্তার লিখেন, নাচের ন ও জানেনা। তাও যদি বুঝতাম একটু নাচ জানে। ঠিক মত নাচছে তাহলে মেনে নেয়া যেতো। শুধু একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে এটার নাম নাকি নাচ!

শাহরিন আক্তার বকুল কমেন্ট করেন, জ্ঞানী ও সভ্য মানুষ গড়ার স্থান হিসেবে ধরা হয় বিশ্ববিদ্যালয়কে। তাদের এমন অশোভনীয় কার্যকলাপ সত্যিই আসল শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। সকল শিক্ষার আগে নৈতিক শিক্ষা দেওয়া উচিত।

ইমন আমিন লিখেন, ভার্সিটিতে পড়ে শিক্ষিত হচ্ছে, তবে সুশিক্ষিত হচ্ছে না।

রামিসা রিফা লিখেন, দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানকে অশ্লীলতার আঁতুড়ঘর বানিয়ে ফেলছে। এখান থেকে কি আর ভালো প্রজন্ম আশা করা যায়।

একজন তো খোঁচা দিয়েই লিখেন, এগুলো নাকি র‌্যাগ ডের নাচ। এজন্যই সিলেটে বসে মানুষ জন বলে এদের বিয়ে হবে না। শুভ বুদ্ধির উদয় হোক সবার, শালীনতা ফিরে আসুক পৃথিবীতে।

আরেক নেটিজেন এটিকে প্রতিভার প্রদর্শন উল্লেখ করে বলেন, মিউজিকটা পাল্টে দিয়ে এমন লাগছে, অরিজিনাল গানের সাথে নাচছে ভালোই। অপসংস্কৃতি দেশে ঢুকলে সমস্যা নাই, সেখান থেকে মানুষ প্রতিভা দেখালেই দোষ। এই মেয়ের সাথে তো ছেলেও নাচছে। ছেলে সাধু। ড্রেস সিলেক্ট করার সময়ও নিশ্চয় মেয়ে একা করেনি।

কিরঞ্জিত রায় নামে একজন লিখেন, গানের সাথে অসাধারণ নাচ। ধন্যবাদ দুজনকে। এখানে অনেকে নাচ না দেখে অন্যকিছু দেখবেন! তাদের জন্য, দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে।

মোজাম্মেল হক রাহিম লিখেন এ পারফরম্যান্সকে সমর্থন করে লিখেন, বাঙ্গালী সংস্কৃতির মাহাত্ম্য নিয়ে কোন নেতা বা বুদ্ধিজীবী এখন কোন জ্ঞান দিতে আসবে না। র‍্যাগ ডে তে পাঞ্জাবি-জুব্বা পরলে অন্য কথা ছিল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad