
ক্যাম্পাস প্রতিনিধি


খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ‘অদম্য বাংলা’ ভাস্কর্য শুধু একটি শিল্পকর্ম নয়, এটি বাঙালি জাতির মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ ও অদম্য সংগ্রামের এক জীবন্ত সাক্ষ্য। ২৩ ফুট উঁচু বেদির ওপর অস্ত্র হাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা তিনজন সংগ্রামী পুরুষ আর তাদের পাশে সমান শক্তি ও প্রত্যয়ে দাঁড়িয়ে থাকা এক সংগ্রামী নারী এই দৃশ্য যেন ১৯৭১-এর রক্তঝরা ইতিহাসকে প্রতিদিন নতুন করে চোখের সামনে হাজির করে।
ভাস্কর্যের প্রতিটি ভঙ্গিমায় ফুটে উঠেছে স্বাধীনতার জন্য বাঙালির ইস্পাতকঠিন সংকল্প। বিশেষ করে নারীর উপস্থিতি মুক্তিযুদ্ধে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অবদানকে স্পষ্টভাবে তুলে ধরে। এটি স্মরণ করিয়ে দেয় েএই দেশ শুধু অস্ত্রধারী মুক্তিযোদ্ধাদের নয়, বরং মা-বোন, ছাত্র, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ত্যাগের ফসল।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার পর সাধারণ মানুষ যেভাবে সর্বাত্মক প্রতিরোধে নেমে পড়েছিল, ‘অদম্য বাংলা’ সেই ইতিহাসকেই দৃশ্যমান রূপ দিয়েছে। কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ আশ্রয় দিয়েছেন, কেউ চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেছেন এই সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়েই ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
স্থপতি গোপাল চন্দ্র পালের নকশায় নির্মিত এই ভাস্কর্যের নামকরণ করা হয় ‘অদম্য বাংলা’। তাঁর প্রস্তাবের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৫৬তম অধিবেশনে নামটি চূড়ান্ত করা হয়। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সাত সদস্যের একটি কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু হয়। ২০১১ সালে প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ শুরু হয়ে ২০১২ সালের জানুয়ারিতে কাজ শেষ হয়, যেখানে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৪২ লাখ টাকা। একই বছর ভাস্কর্যটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২১ বছর পর নির্মিত এই ভাস্কর্য এখন ক্যাম্পাসের অন্যতম প্রধান পরিচিতি।
আজ ‘অদম্য বাংলা’ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে প্রতিদিনের অনুপ্রেরণার উৎস। ক্যাম্পাসের সাংস্কৃতিক ও জাতীয় কর্মসূচির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ভাস্কর্য। এক শিক্ষার্থী বলেন, ভাস্কর্যটির দিকে তাকালেই ১৯৭১-এর সেই আত্মত্যাগী মানুষগুলোর কথা মনে পড়ে। এটা আমাদের দেশপ্রেম নতুন করে জাগিয়ে তোলে।
পাথরের গাঁথুনির বাইরে ‘অদম্য বাংলা’ আসলে এক অদৃশ্য শক্তি যা নীরবে বলে যায়, স্বাধীনতা কখনোই সহজে আসে না, আর সেই স্বাধীনতাকে ধরে রাখতেও প্রয়োজন অদম্য চেতনা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
.jpg&w=3840&q=75)

আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।