.webp&w=3840&q=75)

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকাল মানেই শুধু ক্লাসে ছুটে চলা শিক্ষার্থী বা করিডোরে শিক্ষকদের ব্যস্ত পায়ে হাঁটা নয়। সাতারকুল–বাড্ডা এলাকায় অবস্থিত এই ক্যাম্পাসে প্রতিটি সকাল শুরু হয় আরও আগে শহরের কোলাহল জেগে ওঠার আগেই। ক্লাসরুমে লেকচার শুরুর বহু আগে যাদের হাতে ক্যাম্পাস জেগে ওঠে, তারা কেউ সিলেবাসে নেই, নেই কোনো পোস্টার বা বিজ্ঞাপনে। অথচ তাদের হাত ধরেই শুরু হয় প্রতিটি শিক্ষাদিন।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ প্রায় ৯ হাজারের বেশি শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা। এখানে প্রতিদিন তৈরি হয় ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎ নির্মাণের নেপথ্যে থাকা নীরব মানুষগুলোর গল্প খুব কমই আলোচনায় আসে।
ভোরের আলো ফোটার আগেই গেটের সামনে দাঁড়িয়ে পড়েন নিরাপত্তাকর্মীরা। দিনের পর দিন, বছরের পর বছর একই দায়িত্ব। একজন নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে রাত এই জায়গাটাই এখন আমার ঘর। শিক্ষার্থীরা নিরাপদে থাকলেই আমার কাজ সার্থক। চোখে ক্লান্তি থাকলেও কণ্ঠে নেই বিরক্তি। দায়িত্বটাই যেন তার পরিচয়।
ক্যাম্পাসের পথঘাট পরিষ্কার রাখতে প্রতিদিন ভোরে ঝাঁটা হাতে নেমে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা। ঝাঁটার শব্দেই শুরু হয় দিনের প্রথম নীরব সুর। একজন কর্মচারী বলেন,“আমরা না থাকলে জায়গাটা সুন্দর থাকবে না। কিন্তু সেটা কেউ খেয়ালও করে না।” এই কথায় অভিযোগ নেই, আছে দায়িত্ববোধ আর ক্যাম্পাসের সঙ্গে এক ধরনের আত্মিক বন্ধন।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও নতুন ক্যাম্পাসে থাকা দুটি ক্যান্টিন কেবল খাবারের জায়গা নয়। পুরোনো ক্যাম্পাসের ক্যান্টিনটি গাছের ছায়ায় ঘেরা এক টুকরো শান্তি। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি নন-টিচিং স্টাফরাও কিছু সময়ের জন্য বিশ্রাম নেন। ব্যস্ত কর্মদিবসে এই জায়গাটুকুই যেন তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ।
শিক্ষার্থীদের চোখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আবেগের জায়গা।
ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন নিহা বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত। এখানকার পড়াশোনার পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।
নন-টিচিং স্টাফদের প্রসঙ্গে তিনি বলেন, তারা খুবই সহযোগিতাপূর্ণ। সবসময় পাশে পাই।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহানা হামিদ বলেন, এই বিশ্ববিদ্যালয় আমার কাছে খুব আবেগের জায়গা। জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকেই শুরু হয়েছে।
তার মতে, নন-টিচিং স্টাফদের আন্তরিকতা ক্যাম্পাসের পরিবেশকে আরও স্বস্তিদায়ক করে তোলে।
সন্ধ্যার পর ক্যাম্পাসে নামে ভিন্ন এক নীরবতা। দিনের কোলাহল থেমে গেলে মাঠ আর লেকপাড়ের আলো-ছায়া যেন অন্য ভাষায় কথা বলে। কেউ বেঞ্চে বসে থাকে, কেউ ধীরে হেঁটে যায়। তখন বোঝা যায় বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস আর পরীক্ষার জায়গা নয়, এটি অনুভূতিরও আশ্রয়।
একদিন মাঠের পাশে দেখা গেল, দিনের কাজ শেষ করে একজন কর্মচারী চুপচাপ বসে আছেন। চারপাশে শিক্ষার্থীদের হাসি আর গল্প, আর তার মুখে এক ধরনের নীরব প্রশান্তি। তখনই প্রশ্ন জাগে এই ক্যাম্পাসকে আমাদের জন্য যে এত সহজ ও সুন্দর করে রাখা হয়, তাদের কথা আমরা কতটা ভাবি?
এই প্রশ্ন থেকেই এই গল্পের জন্ম। কারণ বিশ্ববিদ্যালয়ের আসল শক্তি শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। সেই শক্তি আছে নীরব মানুষগুলোর হাতে যারা প্রতিদিন আড়ালে থেকে দৃশ্যমান ভবিষ্যৎ নির্মাণ করেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাই কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি নীরব জীবনের এক সমষ্টি। প্রশ্ন রয়ে যায় আমরা কি কখনো তাদের দিকে ফিরে তাকাবো, নাকি তারা চিরকাল সিলেবাসের বাইরেই থেকে যাবে?
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
.jpg&w=3840&q=75)

আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।