.jpg&w=3840&q=75)

আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন মানেই শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি একটি দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করার মুহূর্ত। আর সেই ভবিষ্যতের সবচেয়ে বড়ো অংশীদার তরুণ প্রজন্ম, বিশেষ করে বর্তমান শিক্ষার্থীরা।
তারা শুধু আজকের ভোটার নয়, আগামী দিনের কর্মশক্তি, গবেষক, প্রকৌশলী, শিল্পী ও নীতিনির্ধারক। তাই তারা কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে সেটা জানা এখন সময়ের দাবি। বিভিন্ন বিভাগের চারজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে উঠে এসেছে উন্নয়ন, কাজের সুযোগ, মত প্রকাশের স্বাধীনতা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের প্রত্যাশা।
“প্রকল্প নয়, টেকসই উন্নয়ন চাই”মোঃ অনন্ত ইসলামকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হিসেবে অনন্ত ইসলাম এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে উন্নয়ন মানে শুধু বড় বড় প্রকল্পের ঘোষণা নয়; বরং কাজের মান, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। তার মতে, অতীতে বহু অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে পরিকল্পনা ও বাস্তবায়নের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি চান, ব্রিজ, রাস্তা, বিল্ডিং সবখানেই ইঞ্জিনিয়ারদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত হোক, যাতে রাজনৈতিক চাপ নয়, প্রযুক্তিগত মানদণ্ডই সিদ্ধান্ত নির্ধারণ করে। পাশাপাশি তিনি গুরুত্ব দেন গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগের ওপর।
অনন্ত বলেন, মেধাবী অনেক ইঞ্জিনিয়ার গবেষণা ও কাজের সুযোগ না পেয়ে বিদেশে চলে যাচ্ছে। দেশে যদি আধুনিক গবেষণাগার, উদ্ভাবন এবং নবায়নযোগ্য শক্তি যেমন সোলার ও উইন্ড এনার্জি নিয়ে কাজের সুযোগ বাড়ে, তাহলে আমরা দেশেই বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারব।
“ভয়মুক্তভাবে কথা বলতে চাই”মোঃ হাসানইতিহাস বিভাগন্যাশনাল বিশ্ববিদ্যালয়
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ হাসানের প্রত্যাশা একটি গণতান্ত্রিক, সহনশীল ও ভয়মুক্ত বাংলাদেশ। তার ভাষায়, মত প্রকাশের স্বাধীনতা শুধু সংবিধানের শব্দে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তব জীবনেও মানুষ যেন নির্ভয়ে কথা বলতে পারে, সেটাই জরুরি।
তিনি মনে করেন, ভিন্ন মত মানেই শত্রু এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক ভিন্নতা গণতন্ত্রের অংশ, দমন নয়; সহনশীলতা হওয়া উচিত তার ভিত্তি।
ক্যাম্পাসের পরিবেশ নিয়েও তার উদ্বেগ রয়েছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতা ও দখল রাজনীতির বদলে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনের শাসন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়াকে তিনি আগামীর বাংলাদেশের অন্যতম শর্ত হিসেবে দেখেন।
“ডিগ্রি নয়, কাজ চাই” লিমা আক্তারসমাজবিজ্ঞান বিভাগঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিমা আক্তারের মতে, আজকের তরুণ সমাজের সবচেয়ে বড় উদ্বেগ পড়াশোনা শেষ করেও চাকরি না পাওয়া। বছরের পর বছর পরিশ্রম করে ডিগ্রি অর্জনের পরও কাজের সুযোগ না মিললে সেই ডিগ্রির মূল্য নিয়েই প্রশ্ন উঠে যায়।
তিনি বলেন, সরকারি চাকরির সুযোগ সীমিত হলেও চাকরিপ্রার্থীর সংখ্যা বিপুল। তাই প্রাইভেট সেক্টর, স্টার্টআপ, আইটি ও সার্ভিস খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
লিমার মতে, শুধু ডিগ্রি নয় স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ ও ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি সংযোগ জোরদার করতে হবে। আর নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই যেন প্রধান বিবেচ্য হয়। “তরুণদের বেকার বোঝা নয়, কর্মক্ষম নাগরিক হিসেবে দেখতে হবে” বলেছেন তিনি।
“স্লোগান নয়, ধারাবাহিক প্রযুক্তি নীতি চাই”মোঃ রায়হান চৌধুরী তুষারকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রায়হান চৌধুরী তুষারের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে শুধু স্লোগান বদলালেই চলবে না; প্রযুক্তি নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। প্রযুক্তিকে তিনি দেখেন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে।
তার মতে, প্রতিটি বড় বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণাগার ও ইনোভেশন ফান্ড থাকা উচিত, যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি নয়, উদ্ভাবন ও গবেষণায় অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, ফ্রিল্যান্সার, স্টার্ট-আপ ও আইটি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও ট্যাক্স সুবিধা প্রয়োজন। পাশাপাশি সরকারি সেবাগুলোকে সত্যিকার অর্থে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে না পারলে প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।
“প্রযুক্তি পোস্টারের বিষয় নয় এটি ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের ভিত্তি,” মনে করেন তিনি।
তরুণদের ভোট, ভবিষ্যতের দিকনির্দেশনা
এই চার শিক্ষার্থীর কথায় উঠে এসেছে উন্নয়নের মান, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রের স্বপ্ন। তাদের প্রত্যাশা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে এলেও মূল বার্তা এক তারা এমন একটি বাংলাদেশ চায়, যেখানে সুযোগ, ন্যায্যতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
নির্বাচনের ব্যালটে হয়ত একটি প্রতীকই থাকবে, কিন্তু তরুণদের মনে থাকবে একটি বড় প্রশ্ন আগামী সংসদ কি সত্যিই তাদের ভবিষ্যতের কথা ভাববে?বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই ভাবনায় তুলে ধরেছেন ডিআইইউ প্রতিনিধি মো. হৃদয়।
লেখক: মো. হৃদয়, ডিআইইউ প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।