Ad

হৃদয়ভাঙার দিনে মেসির অনন্য নজির

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
messi-1652153046
Durbin News

টানা পাঁচ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। পঞ্চম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন আসরে করেছেন গোলের কীর্তি; আর্জেন্টিনার জার্সি গায়ে এমনটা করতে পারেননি আর কেউই। মেসির রেকর্ড গড়ার দিনে হার দেখতে হলো আর্জেন্টাইনদের। সৌদি আরবের বিপক্ষে হয়েছে স্বপ্নভঙ্গ। আরো একবার বিশ্বমঞ্চে হোঁচট, গতবারের মতোই হিসাব নিকাশের খাতা নিয়ে বসতে হচ্ছে আর্জেন্টাইনদের। আরো একবার বিশ্বমঞ্চে মাথা নুইয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসিকে। যদিও একাধিক রেকর্ডে নিজের নামটা ঠিকই লিখিয়েছেন ইতিহাসের পাতায়।বেশ কিছু রেকর্ডের হাতছানি ছিলো ম্যাচ শুরুর আগেই। সৌদির বিপক্ষে মাঠে খেলতে নেমেই গড়েছেন অনন্য এক রেকর্ড। ৪র্থ ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপ খেলার কীর্তি গড়েছেন লিওনেল মেসি। মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল, রক্ষণভাগের তারকা রাফায়েল মার্কেজ এবং জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিউস - প্রত্যেকেই সর্বোচ্চ পাঁচবার করে ফুটবল বিশ্বকাপ খেলেছেন। অবশ্য এই বিশ্বকাপে খেলতে নামলে একই তালিকায় নাম লেখাবেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।বিশ্বমঞ্চে আর্জেন্টিনার জার্সি গায়ে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক গোলের মালিকও এখন এল এম-টেন। ১০ গোল করে এই তালিকায় সবার উপরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। দিয়েগো ম্যারাডোনা ও স্টাবিলের ৮ টি করে, চারে থাকা মেসি করেছেন সাত গোল।রেকর্ডের খাতায় এখানেই ইতি নয়। পঞ্চম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ডও করেছেন ফুটবলের এই জাদুকর। এমন কীর্তি নেই তার নিজ দেশ আর্জেন্টিনার আর কারও। পেলে, সিলার, মিরোসাভ ক্লোসা, ক্রিস্টিয়ানো রোনালদোর পর এই কীর্তিতে নাম লেখান মেসিও। ম্যারাডোনা, হ্যাভিয়ের মাচেরানোর মতো তারকা ফুটবলাররা খেলেছেন চারটি বিশ্বকাপ।২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ আসরে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। সেবার মাত্র একটি গোল করেছিলেন তিনি। এরপর ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি এই তারকা। তবে, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গোলের দেখা পান তিনি।সাউথ আমেরিকান ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মাঝে বিশ্বকাপে সর্বোচ্চ গোল এখন মেসির। ৭ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন এলএমটেন। সমান সংখ্যক গোল নিয়ে শীর্ষে আছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজও। এছাড়া ব্রাজিলিয়ান তারকা নেইমার ৬, জেমস রদ্রিগেজ ৬, এনার ভ্যালেন্সিয়া ও এডিনসন কাভানি দিয়েছেন ৫টি করে গোল।৩৫ বছর বয়সী লিওনেল মেসি বিশ্বমঞ্চে আর্জেন্টিনার জার্সি গায়ে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় হিসেবেও গোলের রেকর্ড গড়েছেন। ৩৫ বছর ১৫১ দিন বয়সে সৌদির বিপক্ষে তিনি গোল করেন। এর আগে ২০১০ বিশ্বকাপে গ্রীসের বিপক্ষে ৩৬ বছর ২২৭ দিন বয়সে গোল করেছিলেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিন পালের্মো।২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। ক্যালেন্ডারের পাতায় চার বছর। সবকিছু পাল্টেছে, ভেন্যু থেকে প্রতিপক্ষ, বদলেছেন মঞ্চটাও। আবারো সেই বিশ্ব আসর, আবারো বল পায়ে স্ট্রাইকে মেসি। চার বছর আগে পেনাল্টি মিসের সেই আক্ষেপটা অবশ্য এবার ঘুচিয়েছেন। পেনাল্টি থেকেই আদায় করেছেন গোল। উৎসব কিংবা আর্জেন্টাইনদের উন্মাদনার গল্পটারও ইতি এখানেই। বার বার গোলের দেখা পেয়েও অফসাইডে ধুয়ে-মুছে যায় সব। মাঠ জুড়ে ছিলো আরবদের আধিপত্য। ২-১ ব্যবধানে হারের ম্যাচে পেনাল্টি ছাড়া মেসি ছিলেন অনুজ্জ্বল। ব্যক্তিগত অর্জনের বাক্সটা ভারী হচ্ছে ঠিক, তবে দলের অর্জনের ঝুলিটা পড়ে আছে ফাঁকাই।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad