.webp&w=3840&q=75)

ফুটবল বিশ্বের মঞ্চে নতুন তারকারা প্রতিনিয়ত আবির্ভাব ঘটছে। তবে সব তারকা সমানভাবে সফল হয় না; কেউ দ্রুত হারিয়ে যায়, আবার কেউ কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে দীর্ঘ সময় ধরে টিকে থাকে। এই খেলোয়াড়দের পেছনে রয়েছে তাদের তৈরি হওয়ার প্রক্রিয়ার নানা গল্প।
সম্প্রতি আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (CIES) ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারের ভিত্তিতে বিভিন্ন ক্লাবের খেলোয়াড় উৎপাদন ক্ষমতা বিশ্লেষণ করেছে। এই পাঁচ লিগ হলো: ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, জার্মানির বুন্দেসলিগা, ইতালির সিরি আ এবং ফ্রান্সের লিগ আ।
গবেষণায় দেখা গেছে, বার্সেলোনা খেলোয়াড় তৈরির ক্ষেত্রে শীর্ষে রয়েছে। তাদের প্রশংসিত একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছে লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা থেকে শুরু করে হালের লামিনে ইয়ামালসহ বহু সম্ভাবনাময় ফুটবলার। এই একাডেমি থেকে তৈরি হওয়া ৪০ জন খেলোয়াড় বর্তমানে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলছেন।
রিয়াল মাদ্রিদ থেকে তৈরি হওয়া খেলোয়াড় সংখ্যা ৩৫ জন, আর প্যারিস সেন্ট জার্মেই (PSG) থেকে ৩১ জন খেলোয়াড় রয়েছে। চতুর্থ স্থানে আছে ফরাসি ক্লাব রেনে (২৯ জন)। শীর্ষ দশে আরও রয়েছে চেলসি, রিয়াল সোসিয়েদাদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।
গবেষণায় খেলোয়াড়দের মাঠে কাটানো মিনিটের ভিত্তিতেও র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এতে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও, গত পাঁচ ও দশ বছরের বিশ্লেষণেও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও পিএসজি শীর্ষ তিনে রয়েছে। এটি স্পষ্টভাবে দেখায় যে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলোয়াড় তৈরিতে এই তিন ক্লাবের আধিপত্য এখনও অটুট।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।