ফুটবল


মরক্কোর কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০২ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

মরক্কোর কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল
প্রবাদে আছে, চীনের দুঃখ হোয়াংহো। ফুটবলে হয়তো বলা যায়, রোনালদোর দুঃখ মরক্কো। তবে শুধু রোনালদো নয়, এবার সেই মরক্কোই ব্রাজিলের জন্যও হয়ে উঠলো বিভীষিকা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হারে বিদায়ের শঙ্কায় পড়েছে সেলেসাওরা।
চিলির মাঠে চলছে যুব ফুটবলের সবচেয়ে বড় আসর, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সি গ্রুপে থাকা ব্রাজিল প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে আধিপত্য দেখিয়েও ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে বল দখল ও একাধিক শট নিয়েও গোলের দেখা পায়নি সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৬০ মিনিটে ইয়াসিনের ক্রস থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন মাম্মা। এরপর ৭৬ মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন জাবিরি। শেষ সময়ে পেনাল্টি থেকে ইয়াগো গোল করলেও তাতে কেবল ব্যবধানই কমে (২-১)।
এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সামনে শেষ ম্যাচ স্পেনের বিপক্ষে। সেখানে হার মানেই বিদায়। তবে জয় বা ড্র করলে নকআউটে যাওয়ার আশা টিকে থাকবে, কারণ সেরা তৃতীয় দল হিসেবেও জায়গা পাওয়া সম্ভব। তাই শেষ ম্যাচটাই হয়ে উঠবে ব্রাজিলের জন্য বাঁচা-মরার লড়াই।

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড

রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।