Ad

তবে কি আবারো বার্সায় ফিরছেন মেসি?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
goal---image-w-crest--99a1598e-f513-4c17-b70c-c262d1002ed3
Durbin News

ইউরোপের ক্লাব বার্সেলোনার নাম উঠলেই লিওনেল মেসির নাম সবার আগে উঠে আসে। বার্সেলোনা আর লিওনেল মেসি যেন একই সুতোয় গাঁথা মালা। সবাই ভেবে নিয়েছিলেন মেসি হয়তো তাঁর ক্যারিয়ার বার্সেলোনায়ই শেষ করতে চলেছেন। তবে ২০২১ সালে কোপা আমেরিকা জেতার পর বার্সার সাথে ২১ বছরের সম্পর্ক ছেদ করে পিএসজির সাথে গাটছাড়া বাঁধেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে পিএসজিতে গিয়ে খুব একটা সুখে নেই মেসি। ইউরোপের গণমাধ্যমের মতে, দলের ভেতরই আরেক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে মেসির সম্পর্কের তিক্ততা চলছেই। মূলত মেসিকে পিএসজি দলে ভিড়িয়েছিলো চাম্পিয়ন্স লীগ জিততে। তবে গত দুই মৌসুমেই মেসি তাঁর নামের প্রতি সুবিচার করতে পারে নি। দলে নেইমার এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় থাকতেও মেসি পিএসজিকে চ্যাম্পিনয়ন্স লীগের ট্রফি জেতাতে পারেন নি। ২০২১/২২ মৌসুমে রিয়াল মাদ্রিদ আর এই মৌসুমে বায়ার্নের কাছে হেরে শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে ফ্রান্সের এই ক্লাবটি।ক্লাব হিস্টোরিতে মেসির এমন হতশ্রী পারফর্ম্যান্সে খুশি নন পিএসজি কোচ। সেই সাথে শোনা যাচ্ছে, পিএসজিতে তেতো অভিজ্ঞতার কারণে মেসিও নাকি এখন অন্য গন্তব্যের খোঁজে আছেন।আগামী তিন মাসের মধ্যে শেষ হতে যাওয়া চুক্তি এখনো নবায়ন না হওয়ায় মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন আরও বেড়েছে। আগামী তিন মাস এর মধ্যে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। আর এ সুযোগটাই হতো কাজে লাগাবে ওত পেতে থাকা দলগুলো। তবে পিএসজি ছেড়ে মেসি যাবেন কোথায়? দিন যতই গড়াচ্ছে গুঞ্জন ততই বাড়ছে সৌদি আরবের আল–হিলাল বা MLS ক্লাব ইন্টার মায়ামি, কখনো বা আবার নিউয়েলস ওল্ড বয়েজকে জড়িয়ে। আর সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে, আবারো সেই পুরোনো ডেরা বার্সেলোনাতেই ফিরতে যাচ্ছেন মেসি। মেসি নিজেও তাঁর পুরোনো ঠিকানায় আবার ফিরে আসার ব্যাপারটিকে গুরুত্বের সাথে দেখছেন বলে জানিয়েছে ফরাসি গনমাধ্যম। তবে এটাও গুঞ্জন আছে মেসিকে ফেরাতে খুব একটা আগ্রহী নন বার্সার কর্মকর্তারা। মেসি যদি বার্সেলোনায় তিনি ফিরতেই চান, তাঁর জন্য সবসময়ই দরজা খোলা আছে ক্লাবটির। তবে সেক্ষেত্রে মানতে হবে অন্তত তিনটি শর্ত। প্রথম শর্তে বার্সা বলছে, মেসির নিজেকেই তাঁর ফেরার আগ্রহের কথা ক্লাব কর্তাদের। তিনি সরাসরি না বললেও তাঁর এজেন্ট হোর্হে মেসি বার্সা কর্তৃপক্ষ বা কোচ জাভি হার্নান্দেজকে জানালেও হবে। তবেই ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বিষয়টি ভেবে দেখবেন।সেই সাথে মেসি যদি নতুন নেতৃত্বের অধীনে খেলতে পারেন ও দল গঠনে হস্তক্ষেপ না করেন, তবেই তিনি বার্সার ফিরতে পারবেন। দলের উপর মেসির নিয়ন্ত্রণ সীমিত আকারে দেওয়া হবে এবং মেসির তা মেনে নিতে হবে। আর তৃতীয় শর্তই সবচেয়ে আলোচিত হতে পারে। বার্সা কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, তারা মেসিকে এতো টাকা বেতন দিয়ে রাখতে পারবে না। মেসি যদি বার্সায় খেলতেই চায়, তবে তাকে লা লিগার বেতনসীমাসংক্রান্ত নীতি অনুযায়ী অল্প বেতনেই সন্তুষ্ট থাকতে হবে। এই শর্ত গুলো যদি মেসি মেনে নিতে পারেন, তবেই মেসিকে দলে অন্তর্ভূক্ত করার বিষয়টি ভেবে দেখবে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। ২০২১ সালে বেশ নাটকীয় এক দলবদলে মেসি যখন পিএসজিতে নাম লেখান, সে বছর বিদায় নেওয়ার সময় মেসি কান্না বিজড়িত কন্ঠে বলেছিলেন, ‘আমি আবার ফিরে আসব।’ এখন প্রশ্ন হচ্ছে, মেসির ফিরে আসার সময়টা কি তবে হয়ে এল?এখন এটা নিশ্চিত যে মেসিকে নিয়ে সব জল্পনা কল্পনার অবসান হবে আগামী তিন মাসের মধ্যেই। তিন মাস পরেই জানা যাবে, মেসির শেষ গন্তব্য কোথায় হচ্ছে, তিনি কি আসলেই বার্সেলোনায় ফিরছেন, নাকি পিএসজিতেই বন্ধু নেইমারের সঙ্গেই থেকে যাচ্ছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad