আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের দুর্দান্ত পারফর্মেন্সে ম্যান সিটির জয়, ব্রাজিলের এলিসন বেকারের জালে এক হালি গোল ।
হেড অফ ডিজিটাল মিডিয়া


হুলিয়ান আলভারেজ ,বিশ্বকাপ জিতার পর দুর্দান্ত খেলার ধারাবাহিকতা ক্লাব ফুটবলেও। যখনই সুযোগ পাচ্ছেন ম্যান সিটিতে, নিজের জাত চেনাচ্ছেন দারুনভাবে। অণ্যদিকে ব্রাজিলের গোলকিপার এলিসনের জালে এক হালি গোল। গতকাল আলভেরেজের দুর্দান্ত পারফর্মেন্সে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যান সিটি, ৪-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের ২৭ মিনিটের দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজেই প্রথম সিটির পক্ষে গোলটি নিয়ে আসে, ১-১ গোলে সমতা ফেরায় ম্যাচে। লিভারপূলের ডি বক্সের বাহির থেকে জ্যাক গ্রিলিশ বল বাড়ান আলভারেজের দিকে, গ্রিলিশের বাড়ানো পাসে , দৌড়ে গিয়ে দারুন এক শটে বল জালে জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ইঞ্জরির কারনে মাঠের বাহিরে আর্লিং হাল্যান্ড, তার পরিবর্তে মাঠে নামানো হয় আলভারেজক, স্বল্প সময়ে সুযোগ পেয়ে নিজের দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে দিতে ভূলেননি বিশ্বকাপ জয়ি এই আর্জেন্টাইন তরুন। ম্যান সিটিতে এসেই সিজনের প্রথম থেকেই অসাধারন পারফর্মেন্স দেখাচ্ছেন তিনি।বদলি হিসেবে যখনই নামেন, গোলের ধারাবাহিকতায় দেখা যায় তাকে। শেষ ম্যাচ এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্নলিকে ৬-০ গোলে উরিয়ে দিয়েছিল কোচ পেপ গার্দিওলার শীষ্যরা। সে ম্যাচে আলভারেজকে শুরুর একাদশে সুযোগ দেয়া হলে, জ্বলে উঠেন আপন আলোয়, জোড়া গোল করেন এই আর্জেন্টাইন সেনশেসন। সাথে রয়েছে একটি এসিস্টেও। এফ এ কাপের ৪ ম্য্যচে করেছেন ৩টি গোল, সাথে রয়েছে দুটি এসিস্টেও। নিয়মিত গোল ধারায় থাকলেও, শুরুর একাদশে তাকে নামানো হয় না তাকে । প্লেইং টাইম কম পাওয়ার কারনে ম্যান সিটি থেকেই চলে যেতে চেয়েছিলেন ২৩ বছর বয়সি এই আর্জেন্টাইন। এই সুযোগে বার্সেলোনা তাকে কিনতে আগ্রহি ছিল। পিএসজিতে মেসির সতির্থ হিসেবে চলে যাওয়ার গুঞ্জন ছিল মাকড়সা খ্যাত এই উদিয়মান তারকাকে নিয়ে। তবে কোচ পেপ গার্দীওলা ট্যালেন্টেড এই প্লেয়ারকে কোনভাবে ছাড়তে রাজি নয়। দ্বিগুন বেতন দিয়ে সিটিতেই রেখে দেওয়া হয় তাকে । বিশ্বকাপে তারকাঠাসা আর্জেন্টিনার এটাকিং লাইনে বদলি হিসেবে কিংবা ম্যাচের প্রথম থেকে যখনই নামানো হয়েছে তখনই জ্বলে উঠেছেন আপন আলোয়।নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুন এক গোল করে আলবিসেলেস্তেদের জয় নিশ্চিত করেছিলেন হুলিয়ান।বিশ্বকাপে তার গোলের সংখ্যা ৪, আর্জেন্টিনার হয়ে মেসির সর্বোচ্চ গোলের পরেই তার অবস্থান।গতকাল ম্যান সিটির হাইভোল্টেজ ম্যাচ ছিল লিভারপূলের বিপক্ষে, ইপিএলে ২য় তে থাকা ম্যান সিটির জন্য ম্যাচটি শীরোপা পাওয়ার লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই, যদিও শীর্ষে থাকা আর্সেনাল, ম্যান সিটি থেকে বহূদুরে, ৮ পয়েন্ট এগিয়ে তারা। অন্যদিকে লিভারপুলের জন্য ছিল নিজেদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার ম্যাচ। কিন্তু নিজেদের ফিরে পাওয়ার দিনে আরো লজ্জাজনকভাবে হেরে গেলো সালাহরা। ডিফেন্স লাইনের ভূলের খেসারত দিতে হয়েছে সালাহদের । ৪ টি গোলেই হজম করেছে রক্ষনভাগ ছেড়ে মিডফিল্ডের দিকে উঠে আসার কারনে। সিটির নিজেদের মাঠ ইত্তিহাদে , গোলের হাতেখড়ি সালাহদের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি দি রেডসরা। আলভারেজময়ী এই দিনে ম্যান সিটির আরো গোল করেন মিডফিল্ডার ডি ব্রুইনে, গান্ডোগান এবং মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলা জ্যাক গ্রিলিশ। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ম্যান সিটি রয়েছে লীগের ২য় স্থানে।



