

একদিকে ব্রাজিলে দুর্দান্ত রিচার্লিসন ,অন্যদিকে আর্জেন্টিনার জার্সি গায়ে লাউতেরো মার্টিনেজ ভরসা জাগাচ্ছেন একটু একটু করে। বর্তমানে তিনি দারুন ছন্দে ক্লাব ফূটবলেও। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর থেকে মার্টিনেজের ধারাবাহিক নৈপুন্য অব্যাহত। রিচার্লিসনকে ব্রাজিল দলে মুল স্ট্রাইকার পজিসনে খেলানো হলেও, মুলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে স্বাচ্ছন্দ বোধ করেন তিনি। অন্যদিকে লাউতেরো মার্টিনেজও অনেকটা সেরকমই। সেণ্টার ফরোয়ার্ড, স্ট্রাইকার বৈচিত্রময়ি এক প্লেয়ার তিনি। রিচার্লিসন ব্রাজিলকে জিতিয়েছিলেন সামার অলিম্পিক, অন্যদিকে মার্টিনেজ ২০২১ সালের কোপা আমেরিকা টুর্নামেন্টে ছিলেন অসাধারন। বিশ্বকাপ জয়ি লাউতেরো, ক্লাবে ইন্টার মিলানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্দান্তভাবে। অন্যদিকে এই সিজনের শুরু থেকেই টটেনহামে খেই হারা রিচার্লিসন।ব্রাজিলের উজ্জ্বল প্রতিভার নাম রিচার্লিসন । ক্যারিয়ারের প্রথম থেকেই দারুন উজ্জ্বল তিনি। যদিও ক্লাবের পারফর্মেন্সে রিচার্লিসনের সময়টা মোটেও ভালো যাচ্ছেনা ইদানীং।ইউরোপের ক্লাব এভারটনেও প্রতিনিয়ত নিজের পারফর্মেন্স নৈপুন্য বজায় রাখতে দেখা গেছে তাকে । ১৫২ ম্যাচে ৫৩ গোলের দারুন এক স্মরনীয় কৃতিত্ব রেখে টটেনহামে পাড়ি জমান তিনি। টটেনহামে এসে যেন খেই হারা রিচার্লিসন,ইঞ্জুরি আর অফ ফর্ম তাকে সমালোচিত করছে বাজে ভাবে।বিশেষ করে বিশ্বকাপের পর তো খুজেই পাওয়া যাচ্ছেনা তাকে। ২০ ম্যাচ খেলেও ইংলিশ প্রিমিয়ার লীগে গোলের খাতা খুলতে পারেননি তিনি। এদিকে ক্লাবের হয়ে লাউতেরো মার্টিনেজের রয়েছে ঈর্ষনীয় পারফর্মেন্স।ইন্টার মিলানের হয়ে এখন পর্যন্ত ২২৪ ম্যাচে খেলে করেছেন ৯১ গোল। সাম্প্রতিক পারফর্মেন্সেও তিনি আরো দুর্দান্ত। বিশেষ করে বিশ্বকাপের পর থেকে যেন নতুন ছন্দ খুজে পেয়েছেন তিনি।বহু দিন পর ইন্টারকে উঠিয়েছেন চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে। লীগ টেবিলেও ব্যাপক উন্নতি ইন্টারের। এরই মাঝে ৩০ ম্যাচে ১৪ গোল করে সিরি’আ লীগের ২য় টপ স্কোরার বর্তমানে, লাউতেরো মার্টিনেজ।তবে বিশ্বকাপে তার উপর প্রত্যাশা ছিল খুব বেশি, কিন্তু সেই প্রত্যাশার বিন্দুমাত্র প্রতিদান তিনি দিতে পারেননি।যদিও তার দল আর্জেন্টিনা সোনালি ট্রফিটি জিতে যাওয়ায় তার পারফর্মেন্স নিয়ে তেমন সমালোচনা আসেনি।অন্যদিকে এই বিশ্বকাপে রিচার্লিসনের জন্য রয়েছে দারুন কিছু স্মৃতি। হেক্সা মিশনে ব্যর্থ হলেও ৩ টি গোল করেছেন ব্রাজিলের জন্য। তার মাঝে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকটি মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। ব্রাজিলের জার্সিতে বরাবরই দারুন ফর্মে রিচার্লিসন। ঝুলিতে রয়েছে ২০২০ সালে সামার অলিম্পিকে স্মরনীয় করে রাখার মতো কিছু পরিসংখ্যন। সে টুর্নামেণ্টে ৬ ম্যাচে করেছেন ৫ টি গোল। অপরদিকে আর্জেন্টাইন প্লেয়ার লাউতেরো মার্টিনেজ এখন আলবিসেলেস্তেদের ভরসার প্রতীক।২০২১ সালে মেসির সাথে দারুন এক কম্বিনেশন তৈরি করে জিতে ছিলেন কোপা আমেরিকা শিরোপা। টুর্নামেন্টে ৬ ম্যাচে করেছিলেন ৩ টি গোল।



