Ad

নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেভাবে ঘুরে দাড়াতে পারে চেলসি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
JB-COMBO-PREVIEW-SPLASH-CHELSEA-MADRID
Durbin News

চেলসির ঘুরে দাঁড়ানোর ম্যাচে, শক্তি-সামর্থের দিক দিয়ে কোন অংশে কম যায়না জনপ্রিয় এই ইংলিশ ক্লাবটি। দলে রয়েছে ইপিএলের সর্বোচ্চ দামে কেনা বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এনগলো কান্তে এবং সদ্য ইঞ্জুরি থেকে ফিরে আসা থিয়েগো সিলভার মতো অভিজ্ঞ প্লেয়াররা যে দলে থাকে, ঘুরে দাঁড়ানোর গল্পটা সেখান থেকে, শুরু হতেই পারে।তবে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চেলসি যেন অসহায়,আগের লেগে কোন প্রতিরোধই গড়তে পারেনি তারা। উল্টো ভিনি-বেঞ্জেমাদের আক্রমন ঠেকাতেই ব্যস্ত থাকতে হয়েছে তাদের। চেলসির জন্য আত্মবিশ্বাসের যথেষ্ঠ খোরাক রয়েছে। দুই সিজন আগেই ইউসিএল চ্যাম্পিয়ন হয়েছিল ব্লুজরা। ২০২০/২১ সিজনে সেমিফাইনালে এই রিয়াল মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।সেই সুখস্মৃতি নিয়ে চেলসি ঘুরে দাঁড়ানোর রসদ খুজে পেতেই পারে। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উলটে যেতে পারে আগের যেকোন সমীকরন। এই সিজনের লীগ শিরোপা জিতা অনিশ্চিত থাকলেও, চ্যাম্পিয়নস লীগটাকে অনেকটা নিজেদের সম্পত্তি মনে করে বেঞ্জেমা-ভিনিরা। ম্যাচের গতিপথ পালটে দিতে পারে শেষ সময় এসেও। গত কয়েক সিজনে চ্যাম্পিয়নস লীগে বেঞ্জেমার পারফর্মেন্স আরো শানিত। একদিকে রোজার মাসে দুর্দান্ত ফর্মে বেঞ্জেমা, পার্থক্য গড়ে দিতে পারেন ম্যাচের শেষ মিনিটেও। অন্যদিকে উড়তে থাকা ব্রাজিলিয়ান সেনশেসন ভিনিসিয়াস প্রতি ম্যাচেই দিচ্ছেন আস্থার প্রতিদান।চেলসির বিপক্ষে প্রথম লেগের দুটি গোলেই রয়েছে তার অবদান। পুরো ম্যাচে আলো ছড়িয়ে জিতে নিয়েছেন ম্যান অব দা ম্যাচের পুরষ্কারটিও।চ্যাম্পিয়নস লীগ আসলেই জ্বলে উঠেন দারুন ফর্মে ।তার করা একমাত্র গোলে, গতবারের ইউসিএলটা জিতেছিল রিয়াল মাদ্রিদ ।এদিকে ইদানীং চেলসির অবস্থা মোটেও ভালোনা । গত সিজনে কাড়ি কাডি টাকা ঢেলেও দলের কোন উন্নতি হয়নি বরং লীগের নিচের সারিতে থাকা দলগুলোর কাছে হারছে তারা। শেষ চার ম্যাচে জয় নেই লীগে। গোল করা যেন ভুলেই গিয়েছে ফেলিক্সরা।ধারাবাহিক এই হারে কোচ গ্রাহাম পোর্টারকে ছাটাই করে দিয়ে ঘরের ছেলে কিংবদন্তি ল্যাম্পার্ডকে অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব দেয়া হয়। দল গোছানোর খুব বেশি সময় পাননি তিনি। ল্যাম্পার্ডের অধীনেও জয়ের দেখা পায়নি তারা। দলে খেলোয়াড়দের মাঝে রয়েছে সমন্বয়হীনতা। লীগে তাদের অবস্থান এখন হারতে হারতে ১১তে গিয়ে ঠেকেছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad