Ad

মেসি-এম্বাপ্পের জুটিতে শিরোপা নিশ্চিত পিএসজির?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Messi03042022
Durbin News

ম্যান সিটি,বার্সার পর পিএসজিও শিরোপা জেতার জয়োল্লাস এখনি শুরু করে দিতে পারে। অক্সেরের বিপক্ষে জিতে সমীকরন অনেকটাই সহজ হয়ে গেছে মেসিদের জন্য। টানা দুইবার শিরোপা জিততে যাচ্ছে প্যারিসিয়ানরা।গ্যালারি ভর্তি দর্শকের দুয়োধ্বনি শোনা মেসি, নীরবে নিভৃতে ঠিকই দারুন পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। শিরোপা নির্ধারনী ম্যাচেও ছিলেন দুর্দান্ত।অক্সেরের বিপক্ষে পিএসজির জন্য ছিল শিরোপা জেতার ম্যাচ। এই ম্যাচেটি জিততে পারলেই লীগ শিরোপা অনেকটাই নিশ্চিত। সেই ম্যাচে প্রত্যাশিতভাবে অসাধারন খেলেছে পিএসজি। এদিন দুয়ো ধ্বনি পাওয়া মেসি কতটুকু মন জয় করতে পেরেছেন সেটার থেকে, তার পারফর্মেন্সে তিনি কোন খুত রাখেননি। শিরোপা নির্ধারনি ম্যাচে ঠিকই মুগ্ধতা ছড়িয়েছেন তার খেলায়। এম্বাপ্পের করা ২য় গোলে সহায়তাকারি ছিলেন তিনিই। খেলার প্রথম ১০ মিনিটের মাথায় কোন কিছু বুঝে উঠার আগে দুটি গোল অক্সেরের জালে।ষষ্ঠ মিনিটে প্রথম দারুন সুযোগেই এগিয়ে যায় প্যারিসিয়ানরা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই ফাবিয়ান রুইস খুঁজে নেন ডিবক্সে থাকা এম্বাপ্পেকে। নিখুঁত শটে বল জালে জড়ান ফরাসি তারকা।দুই মিনিটের মাথায় আরেকটি গোল, সেই গোলেও সরাসরি অবদান ছিল মেসির। ম্যাচের ৮ মিনিটের মাথায়, মেসি বল বাড়ান ডি বক্সের দিকে, সেই বাড়ানো বল স্পর্শ না করে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথায় দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান এমবাপ্পে।যে মেসিকে নিয়ে প্রতিনিয়ত গ্যালারিতে 'মেসি হটাও' আন্দোলন চলছিল,সেই মেসিই নিস্বার্থভাবে দলের জন্য নিরবে খেলে যাচ্ছেন দুর্দান্তভাবে।নিজে গোল তো দেনই না, যে এম্বাপ্পের সাথে সম্পর্ক নিয়ে সমালোচনা ছিল, তাকে দিয়েই বেশিরভাগ গোল করাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা।এই মৌসুমে এসিস্টের দিক দিয়ে ফরাসি লীগে টপ লিস্টে তিনি। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬ গোলের সহায়তায় মেসি। গোলের দিক দিয়েও বেশ এগিয়ে তিনি।এম্বাপ্পে-মেসির পাশাপাশি পিএসজি গোলকিপারের অনবদ্য অবদান ছিল শিরোপা নির্ধারনী ম্যাচে।পুরো ম্যাচে গোল পোস্টের নিচে ব্যস্ত সময় কেটেছে ইতালিয়ান গোলরক্ষক ডোনারুমার। ৩৭ শতাংশ সময় বল দখলে রাখা অক্সেরের গোলবারে শট নিয়েছে ১৪টি। এর মাঝে সাতটি ছিল অন টার্গেট। সেই শটগুলো ঠেকিয়ে দারুনভাবে সামাল দিয়েছেন পিএসজির গোলবার।দারুন এই জয় নিয়ে মেসিদের এখন শিরোপা নিশ্চিত। যদিও কাগজে কলমে কিছু ফর্মালিটিস বাকি। কিন্তু সমীকরনের দিক দিয়ে মেসিরা এখন লীগ টাইটেল জয়ী।দারুন এই জয়ে লিগ লীগ ওয়ানে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮৪। সমান ম্যাচ খেলে ২য় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং ওদিকে লেন্স যদি নিজেদের দুই ম্যাচেই জিতে, দুই দলেরই পয়েন্ট হবে সমান ।লীগ ওয়ানের নিয়মানুযায়ী,শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হবে গোল ব্যবধান। সেদিক দিয়েও মেসিরা এগিয়ে। পিএসজির গোল ব্যবধান এখন ৫০ এর উপরে, সেখানে লেন্সের রয়েছে ৩৪ গোল।শিরোপা জয়ের উল্লাসটা এখনই শুরু করে দিতে পারে প্যারিসিয়ানরা। যদিও এইটা তাদের জন্য খুব আহামরি কিছুইনা। সর্বশেষ ১০ টি শিরোপার মাঝে ৮ টিই ঘরে তুলছে পিএসজি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad