Ad

ইতালিতে ব্যাংক লুট করতে গিয়ে নিজের খোঁড়া সুড়ঙ্গে আটকা পড়লেন চোর।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

ইতালির রাজধানী রোমে কয়েকজন ব্যক্তি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক লুটের পরিকল্পনা করছিল। কিন্তু, তাদের এই পরিকল্পনা পুরোটিই ভেস্তে যায়।কারন তাদের একজন সঙ্গী নিজেদের খুড়া সুড়ঙ্গেই আটকে পড়ে। তখন সুরঙ্গের ভেতর ২০ ফুট গভীরে চাপা পড়েন তিনি। সঙ্গীরা তাকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু একপর্যায়ে তারা ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে কোনো উপায় না দেখে সরাসরি জরুরি বিভাগে ফোন করে। এরপর সেখানে ছুটে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের তৎপরতায় উদ্ধার করা হয় সেই ব্যক্তিকে। নাটকীয় এই ঘটনা সাড়া ফেলে দেয় সারাবিশ্বে। ঘটনাটি ঘটে গত ১১ই আগস্ট বৃহস্পতিবার। প্রথমে এক ব্যক্তি প্রশাসনের জরুরি বিভাগে ফোন করে সঙ্গীর সুড়ঙ্গে আটকে পড়ার অবস্থা জানান। পরবর্তীতে যখন উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে, তখন তারা বুঝতে পারে সুড়ঙ্গটি মূলত ব্যাংক লুটের উদ্দেশ্যে একটি রাস্তার নিচে করা হয়েছিল।তারা যখন সুড়ঙ্গের ভেতর অবস্থানরত ছিল ঠিক তখনই হঠাৎ উপরের রাস্তাটি ধসে পড়ে। এতে করে তিনজন ব্যক্তি বের হতে পারলেও একজন সঙ্গী সেখানে আটকা পড়ে। বাকি সঙ্গীরা তাকে শত চেষ্টার পরেও বের করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা কোনো উপায় না দেখে জরুরি বিভাগে ফোন করে।আটকে পড়া ব্যক্তিটিকে ফায়ার সার্ভিসের বের করতে প্রায় ৮ ঘন্টা সময় ব্যয় হয়। উদ্ধারকারীরা পৌঁছানোর পর আটকে ব্যক্তিটি উচ্চস্বরে আর্তনাদ করছিল তাকে অবিলম্বে উদ্ধার করার জন্য। তিনি বলছিলেন, সাহায্য করুন, আমাকে বের করুন।আটকে পড়া অবস্থায় তরল খাবার ও একটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় তাকে। শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার কাজ দেখতে জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ঘটনাটি ঘটে মূলত রোমের ভ্যাটিকান সিটির পাশে এবং সেই ব্যক্তিটির নাম ছিল “ভায়া ইনোসেনজো”। তাকে উদ্ধারের পরই তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আটক অবস্থায় আছে। জানা গেছে, তার অবস্থা গুরুতর হলেও প্রাণঘাতী না।অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। আপাতত তরল খাবার খাইয়ে রাখা হয়েছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা।এ ঘটনায় পরবর্তীতে আরো দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাছাড়া জানা গেছে, সুরঙ্গে আটকা পড়া ব্যক্তি সহ তার সাথের বাকি তিনজন সঙ্গী আগেও ব্যাংক লুটের ঘটনার সঙ্গে জড়িত ছিল।পুলিশের প্রাথমিক ধারণা, তাদের মূল উদ্দেশ্য ছিল, সেখানে সুড়ঙ্গ খুঁড়ে তারা রাস্তার পাশের সেই ব্যাংকটির ভোল্ট পর্যন্ত পৌঁছানো। এর জন্য তারা প্রতিদিন একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সুরঙ্গটি খনন করতো। যাতে ১৫ই আগস্ট সোমবার ইতালির জাতীয় ছুটির দিনে তাদের মূল লক্ষ্যটি বাস্তবায়ন করতে পারে।কিন্তু পুরো ঘটনাটির মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ এখনো এটি তদন্তাধীন রেখেছে। আপাতত জনগণের সম্পত্তি ক্ষতি করার চেষ্টা করায় তাকে আটক করে রেখেছে পুলিশ।এদিকে জানাজানি হওয়ার আগে স্থানীয় বাসিন্দারা মনে করেছিলেন জায়গাটি সংস্কার করছেন ঐ চোরেরা। যদিও পরবর্তীতে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad