Ad

পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী দিয়ে জ্বালানি তেল উৎপাদন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_26T22_08_02_527Z
Durbin News

পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী দিয়ে ডিজেল, পেট্রল, অকটেন এবং গ্যাস উৎপাদন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পারভেজ মোশারফ নামের এক তরুণ।কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের বাসিন্দা তিনি। তার তৈরিকৃত এসব জ্বালানি দিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালনা করা যাবে।ল্যাবরেটরিতে পরীক্ষার সুযোগ পাননি এই তরুন। তবে মাটি ও পানিতে ওই তরল পদার্থ ফেলে আগুন জ্বালাতে সক্ষম হয়েছেন তিনি।এমনকি তৈরিকৃত পেট্রোল ও অকটেন দিয়ে মোটর সাইকেল চালিয়েছেন এলাকার বাইকাররা। শুধু মোটরসাইকেলই নয়, এই জ্বালানি দিয়ে চলছে কৃষিতে ব্যবহৃত পাওয়ার টিলার ও সেলো মেশিনও।প্রায় আড়াই বছর আগে ইউটিউবে পলিথিন দিয়ে তেল উৎপাদন করা দেখে পারভেজ এতে উৎসাহী হন এবং তেল তৈরি করা শুরু করেন।সে সময় তিনি প্রায় ১২০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করেন। পরে সারা দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় তার কার্যক্রম বন্ধ হয়ে যায়।সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় আবার শুরু করেন উৎপাদন কার্যক্রম।এ কাজের জন্য তিনি টিনের তৈরি ড্রাম, লোহা ও প্লাস্টিকের পাইপ, প্লাস্টিকের বয়াম ও কয়েকটি বোতল দিয়ে একটি রিফাইনারি মেশিন বানিয়েছেন।পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক সামগ্রী বদ্ধ তেলের ড্রামে ভরে নির্দিষ্ট মাত্রায় তাপ দিয়ে সেগুলোাে গলিয়ে তরলে পরিণত করেন।পরবর্তিতে এগুলো রুপান্তরিত হয়ে জ্বালানি ও গ্যাসে পরিনত হয়। এরপর ওই বদ্ধ ড্রামের সঙ্গে যুক্ত পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাইপলাইনের সঙ্গে যুক্ত চারটি বোতলে চলে যায়।প্রথম বোতলে জমা হয় ডিজেল। দ্বিতীয় বোতলে জমা হয় পেট্রল এবং তৃতীয় বোতলে জমা হয় অকটেন।শেষের বোতলে রাখা পানিতে পাইপলাইন দিয়ে আসা গ্যাস ঠাণ্ডা হয়ে জ্বালানি গ্যাসে পরিণত হয় এবং শেষ প্রান্তে থাকা স্টিলের পাইপ দিয়ে বেরিয়ে আসে।১০ কেজি পলিথিন বর্জ্য থেকে চার লিটার ডিজেল, দুই লিটার পেট্রল, এক লিটার অকটেন পাওয়া যাবে বলে জানান পারভেজ।পলিথিন ও প্লাস্টিক সহজে না পচায় মাটির গুণাগুণ নষ্ট হয়। আগুনে পোড়ালে কার্বন তৈরি হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে।আর এই পলিথিন ও প্লাস্টিককে কাজ লাগানোয়, এটি এক দিকে যেমন পরিবেশ ভালো রাখছে অন্যদিকে জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে।এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা গেলে স্বল্পমূল্যে জ্বালানি তেল পাওয়া সম্ভব হবে বলে ধারণা করছেন অনেকে।এদিকে পলিথিন ও প্লাস্টিককে কাজে লাগিয়ে তেল তৈরি করায় পারভেজের উদ্ভাবনকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা।তার তেল তৈরি করা দেখতে স্থানীয়রা ভিড় করছেন এবং এলাকাবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।তবে পরিবেশবিদরা বলছেন, এর মাধ্যমে প্লাস্টিক দূষন কমে আসলেও ক্ষতিকারক উপাদানের কারনে পরিবেশের মারাত্মক বিপর্যয় হতে পারে।সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে উদ্ভাবনী এ কাজের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা আছে বলে জানান পারভেজ।এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'এটি একটি ভাল উদ্যোগ। তবে এর কার্যকারিতা কতটুকু ও পরিবেশবান্ধব কি না তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ণয় করা হবে।পরিবেশ বান্ধব হলে তা আরো উন্নতভাবে তৈরি করতে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।'

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad