Ad

কয়েক সেকেন্ডে ধুলোয় মিশেছে বিশ্বের যেসব বহুতল ভবন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_31T19_27_27_139Z
Durbin News

মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের ৩২তলার বহুল আলোচিত অট্টালিকা টুইন টাওয়ার।উত্তর প্রদেশের নয়ডায় অবস্থিত কুতুব মিনারের থেকেও উঁচু বহুতল ভবন দুটি ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।তবে এ ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এমন অসংখ্য ভবন ছিল, যেগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করা দেয়া হয়েছে।আমেরিকার বহুল আলোচিত ভবন ওশান টাওয়ার। ২০০৬ সালে বিলাসবহুল এই আবাসন তৈরির পরিকল্পনা করা হয়।কিন্তু ঠিক দুই বছর পর নির্মাণ কাজ চলাকালে ৩১ তলা এই ভবনে বিশাল ফাটল দেখা দেয়। পাশাপাশি মাটির নিচে প্রায় ১৪ ইঞ্চির মতো অংশ ধসে পড়ে। যে কারণে ভবনটি এক দিকে হেলে যায়। ভয়াবহ ভাবে হেলে যাওয়া ভবনটি নতুন করে দাঁড় করানো ছিল কঠিন কাজ। পুননির্মাণ করলেও প্রচুর ব্যয় হতো। কার্যকর কোনো সমাধান না পেয়ে ২০০৯ সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়। চীনের শিয়ান সিটিতে ছিল দ্য গোল্ডেন ফ্লাওয়ার বিল্ডিং। ৩৮৭ ফুট উচু দৃষ্টিনন্দন এই স্থাপনাটি চীনের বহুতল ভবনগুলোর মধ্যে অন্যতম ছিল। ২৬ তলা বিশিষ্ট ভবনটির নির্মান কাজ শেষ হয় ১৯৯৯ সালে। কিন্তু কোনো কাজেই একে ব্যবহার করা হয় নি। প্রায় ১৬ বছর ফাঁকা পড়ে থাকে। ২০১৭ সালে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। চোখের পলকে গুড়িয়ে দিতে ব্যবহার করা হয় ১২৭০ কেজি ওজনের ডাইনামাইট এবং ১২ হাজার ডিটোনেটর। ১৫ সেকেন্ডের মধ্যেই বহুতল ভবনটি মাটিতে মিশে যায়। ১৪৪ তলা বিশিষ্ট দুবাইয়ের মিনি প্লাজা নামে পরিচিত একটি ভবন চোখের পলকে ধ্বংস করে দেওয়া হয়। ২০০৭ সালে শুরু হয় এ ভবনের নির্মান কাজ। ১৪৪টি তলা এবং চারটি টাওয়ার তৈরি করার পর সিদ্ধান্ত নেওয়া হয়, এই জায়গায় ভবন নয় অন্য কিছু তৈরি করা হবে। সেসময় ভবনটির উচ্চতা ছিল ১৬৫ মিটার।শুধু মাত্র সিদ্ধান্তের পরিবর্তনের কারণে নির্মাণাধীন বহুতল ভবনটিকে গুড়িয়ে দেওয়া হয়।২০২০ সালের নভেম্বরে ছয় হাজার কেজি বিস্ফোরক ব্যবহার করে প্রায় ১০ সেকেন্ডের মধ্যে এই বহুতলটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের নামে তৈরি করা হয় ‘দ্য ট্রাম্প প্লাজা। আমেরিকার নিউ জার্সির আটলান্টিক সিটিতে অবস্থিত ভবনটি হোটেল ও ক্যাসিনো হিসাবে বিশেষ পরিচিত ছিল। আটলান্টিক সিটির অন্যতম আকর্ষণ ছিল ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। এটিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের লাস ভেগাস হিসেবে অভিহিত করা হতো। ৩৪ তলার এই বহুতলটিতে হলিউডের অসংখ্য অভিনেতা, রকস্টার ও ক্রীড়াব্যক্তিত্ব পার্টির আয়োজন করত। ভবটিতে প্রতিদিন কোটি কোটি ডলার বিনিময় হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হোটেল এবং ক্যাসিনোর ব্যবসার ক্ষতি হতে থাকে। এক পর্যায়ে সুউচ্চ ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি তিন হাজার ডাইনামাইট স্টিক ব্যবহার করে ২০ সেকেন্ড সময়ের মধ্যে এই বহুতলটি গুড়িয়ে দেওয়া হয়। হোটেল ও ক্যাসিনোটি গুঁড়িয়ে দেওয়ার সময় হাজারো লোক ভেঙে পড়ার দৃশ্য দেখতে আসে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad