Ad

ডুবন্ত টাইটানিকের নতুন ভিডিও ভাইরাল।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

এবার প্রকাশিত হয়েছে বিখ্যাত টাইটানিক জাহাজের নতুন ভিডিও। উচ্চ রেজ্যুলেশনসম্পন্ন এ ভিডিওতে এমন কিছু বিষয় প্রকাশিত হয়েছে, যা আগে দেখা যায়নি কখনো। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর কেটে গেছে ১০০ বছরেরও বেশি সময়। এতো বছর পরও এটি নিয়ে মানুষের কৌতুহলের শেষ হয় নেই। সেই কৌতুহলের টানেই এবার সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের তুলনামূলক স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করেছে ওশান গেট নামের একটি বেসরকারি সংস্থা। সেটিতে দেখা গেছে জাহাজটির ২০০ পাউন্ড ওজনের নোঙরের চেইন, বিশালাকার নোঙর এবং একটি বয়লার। যেটি জাহাজ দুই ভাগ হয়ে যাওয়ার পর সমুদ্রে তলিয়ে যায়। ভিডিওটি দেখার পর রয় গোলডন নামে একজন ডুবুরি বলেছেন, "তিনি কয়েকবার টাইটানিক জাহাজের কাছে গেছেন। কিন্তু এবার এমন কিছু দেখেছেন যা আগে তার চোখে পড়েনি।ভিডিওতে প্রথমবারের মতো জাহাজটির নোঙর কোন কোম্পানি তৈরি করেছিল সেটিরও নাম দেখা গেছে। এর আগে এগুলো কখনো খেয়াল করেননি তিনি। তবে ওশান গেট এখানেই থামছে না। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ক্ষয়ে যাচ্ছে জাহাজের বিভিন্ন অংশ, তা বুঝতে আগামী এক বছর বিভিন্ন সময়ে এই ধরনের অভিযান চালাবে তাঁরা।অত্যাধুনিক ক্যামেরার সাহায্যে তোলা এমন ভিডিওর মাধ্যমে বিজ্ঞানীরা টাইটানিকের আরও অনেক নতুন তথ্য এবং সাম্প্রতিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাবেন বলে ধারণা করা হচ্ছে।বিলাসবহুল জাহাজ টাইটানিক ইংল্যান্ড থেকে নিউইয়র্কে যাওয়ার পথে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।সময়টা ছিল ১৯১২ সালের ১৪ ই এপ্রিল রাত ১১.৪০ মিনিট। আনুমানিক ১৫০০ জনেরও বেশি প্রাণহানি হয়েছিল জাহাজ ডুবির ঘটনায়। শেষ পর্যন্ত জাহাজটির ধ্বংসস্তূপটির সন্ধান পেতে সময় লেগেছিল ৭৩ বছর। তবে এই ট্র্যাজেডির পুরো গল্প উন্মোচন হতে আরও সময় লাগবে বলে মনে করেন বিজ্ঞানীরা। বিশাল আকারের টাইটানিক নির্মাণ করেছিল বিট্রিশ জাহাজ নির্মাতা কোম্পানি হোয়াইট স্টার লাইন। আরেকটি শিপিং সংস্থা কুনার্ড লাইন এর সাথে বিলাসবহুল জাহাজ নির্মাণে প্রতিযোগিতা করতে চেয়েছিল তারা। কুনার্ড লাইনের দুটি জাহাজ ছিল লুসিটানিয়া এবং মরেটানিয়া। এই জাহাজগুলি ছিল সেসময়কার বিশ্বের বৃহত্তম জাহাজ। হোয়াইট স্টার লাইন তাদের ছাড়িয়ে যেতে চেয়েছিল। প্রতিযোগীতায় টিকে তাকতে ১৯০৯ সালের ৩১ শে মার্চ বেলফস্টের হারল্যান্ড এবং ওল্ফের শিপ-ইয়ার্ডে টাইটানিকের নির্মাণকাজ শুরু করে কোম্পানিটি। জাহাজটি নির্মাণে সময় লেগেছিল প্রায় ২৬ মাস। নির্মাণ ব্যয় হয়েছিল ৭.৫ মিলিয়ন ডলার। জাহাজটির প্রথম এবং সর্বশেষ যাত্রার তারিখ ছিল ১৯১২ সালের ১০ এপ্রিল। সেদিন সাউদাম্পটন থেকে প্রথম যাত্রা শুরু হয়েছিল নিউইয়র্ক এর উদ্দেশে। ১৯১২সালের ১৪ই এপ্রিল রাত ৯ টা ৪০ মিনিটে সমুদ্রে বরফ সম্পর্কে সাতটি সতর্কতা ওয়্যারলেস রুমে এসেছিল। কিন্তু সেটি জাহাজের ক্যাপ্টেনকে জানানো হয়নি। সর্বশেষ বরফ সতর্কবার্তার দুই ঘন্টা পরে টাইটানিকের সামনে একটি বিশাল আইসবার্গ দেখা যায়। তখন প্রথম অফিসার লেঃ উইলিয়াম ম্যাকমাস্টার মুরডোচ জাহাজ টিকে ঘুরিয়ে বাম দিকে নেওয়ার নির্দেশ দেন। তবে ডান দিকে আইসবার্গটি টাইটানিকের সঙ্গে ধাক্কা লাগে এবং বিশাল সুরঙ্গ তৈরি হয়। সাথে সাথেই সাহায্যের জন্য রেডিও সংকেত এবং বিপদ সংকেত দেওয়া হয়। ১৫ ই এপ্রিল, রাত ১২ টা ০৫ মিনিট ক্যাপ্টেন স্মিথ ক্রুদের লাইফবোট প্রস্তুত করতে নির্দেশ দেন। মহিলা ও শিশুদের প্রথমে লাইফবোটে রাখা হয়েছিল। জাহাজে ৬৪ টি লাইফবোট ছিল। ধারন ক্ষমতা থেকে অনেক কম লোক নিয়েই বোট গুলিকে জলে নামিয়ে দেওয়া হয়। রাত ২ টা ০৫ মিনিট শেষ লাইফবোটটি আটলান্টিকের মধ্যে নামানো হয়েছিল। তখনও টাইটানিকের মধ্যে প্রায় 1,500 জনের বেশি লোক অবস্থান করছিল। রাত ২টা ১৮ মিনিটে সাহায্যের জন্য সর্বশেষ রেডিও বার্তাটি প্রেরণ করা হয়েছিল, ঠিক তখনি টাইটানিক মাঝ খানে ভেঙ্গে গিয়ে দুই ভাগ হয়ে যায়। আর রাত ২টা ২০ মিনিটে এটি ডুবে যায়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad