Ad

বাজার হারাতে যাচ্ছে বিশ্বের ২য় শক্তিশালী অর্থনীতির দেশ চীন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_06T00_52_09_385Z
Durbin News

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপল, গুগল, অ্যামাজনের মত নামি দামি আন্তর্জাতিক সংস্থারগুলোর বাজার হারাতে যাচ্ছে বিশ্বের ২য় শক্তিশালী অর্থনীতির দেশ চীন। স্মার্টফোন তৈরির জন্য বিকল্প দেশ হিসেবে দায়িত্ব দেয়া হবে ভারত আর ভিয়েতনামকে। আগামী কিছু দিনের মধ্যেই তাদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট সরিয়ে নেয়া হবে। একসময় অধিকাংশ ইলেকট্রিক ডিভাইস তৈরির জন্য ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ নির্ভর করতো চীনের ওপর। বিশেষ করে অত্যাধুনিক বৈদ্যুতিক সামগ্রী এবং স্মার্টফোন উৎপাদনের জন্য বিশ্ব দরবারে এক নামে পরিচিতি ছিল দেশটি। সেখানে রয়েছে অজস্র বিদেশী সংস্থার ম্যানুফ্যাকচারিং প্লান্ট। যেখান থেকে তৈরি হয় একাধিক ইলেকট্রনিক্স পণ্য। আর সরবরাহ করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে। বাণিজ্যিক ক্ষেত্রে চীনের একচেটিয়া ভূমিকা বিলুপ্তির পথে। দেশটির অন্যতম প্রতিযোগী হয়ে উঠতে যাচ্ছে ভারত। আইফোন ১৪ সিরিজ এবার থেকে উৎপাদিত হবে ভারতেই। এর আওতায় থাকছে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। শুরুর দিকে আংশিক উৎপাদনের দায়িত্ব দেয়া হলেও, ভবিষ্যতে অ্যাপল কোম্পানির আইফোনের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়াই সম্পাদিত হবে ভারতে। তাছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজারে উৎপাদন খরচ কমিয়ে পণ্যের পরিমাণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে অ্যাপল কোম্পানি। দেশটিতে প্রতিটি নতুন মডেলের আইফোনের উৎপাদন প্রক্রিয়ায় সাধারণত ৬ থেকে ৯ মাস সময় লেগে যায়, এবার থেকে সেই সময়ও কমিয়ে আনা হবে। পাশাপাশি সংস্থাগুলোর ২য় নতুন ঠিকানা হিসেবে ভারতের পরেই রয়েছে ভিয়েতনামের অবস্থান। সার্চ ইঞ্জিন গুগল তাদের নতুন স্মার্টফোন পিক্সেল ৭ সিরিজ উৎপাদনের জন্য চীনের পরিবর্তে বেছে নিচ্ছে ভিয়েতনামকে। তাছাড়া অ্যাপল কোম্পানির আইপ্যাডও বানাচ্ছে দেশটি। স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি ছাড়াও, চীনের প্রতি বিমুখ হয়ে বিকল্প দেশে ব্যবসা স্থানান্তর করছে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা। ফলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার অন্যতম টেকনোলজি হাব বেইজিং। একসময় অ্যামাজন কোম্পানির ফায়ার টিভি ডিভাইসগুলো তৈরি হতো এখানে। কিন্তু এবার থেকে এই কাজে নিয়োজিত হতে যাচ্ছে ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাই শহর। আমেরিকান সংস্থাগুলোর দেশ পরিবর্তনের একটি কারণ করোনা। অতিমারির সময় থেকেই বাণিজ্যিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সংঘাত শুরু হয়। কারণ সেসময় দেশজুড়ে লকডাউন থাকায় ফোন তৈরির কারখানা বন্ধ রেখেছিল বেইজিং। আর তাতে ক্ষতিগ্রস্ত হয় অ্যাপল কোম্পানি। আইফোন নির্মাতারা তখন ভরসা হারায় দেশটির উপর। করোনা ছাড়া ভূরাজনৈতিক কারণও রয়েছে চীনের প্রতি আমেরিকার বিতৃষ্ণার পেছনে। সম্প্রতি তাইওয়ানকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনায় দুটি দেশের মধ্যে পুরনো সংঘাতের মাত্রা আরও বেড়ে গেছে। একারণেই আস্থা রাখতে না পেরে বেইজিং এর সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থায়ী করতে চায় না বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশ আমেরিকা। বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ২য় বৃহত্তম অর্থনীতির দেশটিকে ছাপিয়ে এবার বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশের শিরোপা দখল করতে চলেছে ভারত। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন দেশের গড় জাতীয় উৎপাদনের পরিসংখ্যান বিষয়ক একটি তালিকা প্রকাশ করেছে।সেখানে ভারতের অর্থনৈতিক অবস্থান সন্তোষজনক। ইংল্যান্ডকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশটি। ভারতের সিলিকন ভ্যালি খ্যাত ব্যাঙ্গালুরু, তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে বর্তমানে দেশটিতে সবচেয়ে উন্নত অবস্থানে রয়েছে। এসব কিছুর বিচারে চীনের বিকল্প হিসাবে আইফোনসহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস তৈরির জন্য আদর্শ স্থান হিসেবে ভারতকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। অ্যাপল, গুগল আর অ্যামাজনের মত অন্যান্য বিশ্বজনীন সংস্থাও এই সিদ্ধান্তকে যথার্থ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad