Ad

নতুন রাজা চার্লসের জুতার ফিতেও ইস্ত্রী করে দেয় রাজ কর্মচারীরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
gettyimages-83682624-1541002269
Durbin News

সদ্য অভিষেক হওয়া ব্রিটিশ রাজা ৩য় চার্লস মানুষ হিসেবে খুব শৌখিন প্রকৃতির। মা ২য় এলিজাবেথের মতই পরিপাটি পোশাক পরতে পছন্দ করেন তিনি। রাজবাড়ির কর্মচারীরা প্রতি দিন সকালবেলায় ইস্ত্রি করে রাখে চার্লসের রাতের পোশাক এবং পাজামা। শুধু পোশাকই নয়, রোজ ইস্ত্রি করে দেয়া হয় রাজার জুতোর ফিতাও! হুকুম করতে ভালবাসেন চার্লস। নিজে হাতে প্রায় কোন কাজই করেন না তিনি। তার প্রত্যেকটি কাজের জন্যই সদা প্রস্তুত থাকেন রাজপ্রাসাদের কর্মচারীরা। যে টেবিলে বসে চার্লস কাজ করেন সেখানে থেকে একটি কলম সরানোর দরকার হলেও নির্দেশ দিয়ে থাকেন কর্মীদেরকে। প্রতিদিন দাঁত মাজার সময় টুথ ব্রাশে নিজের হাতে পেস্ট লাগান না তিনি। এর জন্য রয়েছে আলাদা লোক।অত্যন্ত নিখুঁত কাজ পছন্দ করেন তিনি। তাই ব্রাশে ঠিক এক ইঞ্চি পরিমাণ পেস্ট লাগানোর নির্দেশ দেয়া থাকে। এর থেকে সামান্য কম বা বেশি হলে গ্রহণযোগ্য হয় না রাজার কাছে। বাথটবে স্নান করেন তিনি। কিন্তু জল ভরে সেটি প্রস্তুত করে দেয় কর্মচারীরা। জলের পরিমাণ এবং উষ্ণতার মাত্রাও একদম নির্ধারণ করে দিয়েছেন। নির্দিষ্ট সেই পরিমাপের থেকে একটুও কম বেশী হওয়া চলবে না।সব বিষয়ে নিজের পছন্দ আর অপছন্দকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে থাকেন চার্লস। এর ব্যতিক্রম হয় না, বাথরুম ব্যবহারের ক্ষেত্রেও। বাথরুমে তিনি যে হাই কমোড ব্যবহার করেন, তার আকার একটি নির্দিষ্ট মাপের। সেখানে তার জন্য একটি বিশেষ আসন তৈরি করা আছে। যখন তিনি প্রাসাদের বাইরে যান তখন আসনটি সাথে করে নিয়ে যাওয়া হয়, যাতে বাইরের বাথরুমের কমোডের উপর সেটি রেখে ব্যবহার করতে পারেন।বাথরুমের টিস্যু ব্যবহারের ক্ষেত্রেও খুব শৌখিন আর একরোখা রাজা চার্লস। সাধারণ কোন টিস্যু পেপার চলবে না তার। একটি বিশেষ সংস্থার তৈরি বেগুনি রঙের টিস্যু পেপার ছাড়া অন্য কোনটি ব্যবহার করেন না এই বিলাসী সম্রাট। খাওয়া দাওয়ার ব্যাপারেও ভীষণ রকমের নিয়মানুবর্তী তিনি। রাজপরিবারের প্রাক্তন রাঁধুনি গ্রাহাম নিউবোল্ড এর কাছ থেকে জানা যায়, জলখাবার রাখার জন্য রাজার রয়েছে একটি নির্দিষ্ট বাক্স। সেই বাক্সে সাজানো থাকে ৬ ধরনের মধু। ইচ্ছেমত এক এক দিন এক এক মধুর স্বাদ নিয়ে থাকেন এই স্বাস্থ্য সচেতন রাজা। তিনি যেখানেই যান না কেন, খাবারের এই বাক্সটি তার সাথে সাথে বহন করে নিয়ে যেতে হয় রাজকর্মচারীদের। কারণ অন্য কোথাও অবস্থান করলেও রোজকার অভ্যাসে আনা হয় না কোন পরিবর্তন। রাজবাড়িতে তৈরি বিশেষ ধরনের পাউরুটি ছাড়া নাস্তায় অন্য কোন সাধারণ পাউরুটি মুখে দেন না তিনি। খাবারের তালিকায় পছন্দের দুটি আইটেম চিজ এবং কুকি। কিন্তু এ দুটিও তৈরি করে পরিবেশন করতে হয় একটি নির্দিষ্ট উষ্ণতায়। খাওয়ার বেলায় এতটাই সূক্ষ্মতা অবলম্বন করেন ৩য় চার্লস। তবে কখনো কখনো রাতের খাবার খেয়ে থাকেন গভীর রাতে। আবার বিছানার পরিবর্তে অনেক সময় নিজের টেবিলে কাগজপত্রের মধ্যেও ঘুমিয়ে পড়তে দেখা যায় তাকে। স্বভাবের দিক দিয়ে চার্লস বেশ রাশভারী, মিতভাষী, লাজুক এবং সংবেদনশীল প্রকৃতির মানুষ। তবে জনসাধারণের সাথে বেশ সহজ ভাবেই ভাব বিনিময় করতে দেখা যায় তাকে। তাছাড়া মাঝে মধ্যে হালকা রসিকতাও করে থাকেন তিনি। বয়স ৭০ এর কোঠা পেরলেও এখন বেশ শক্ত সমর্থই আছেন ব্রিটিশ সিংহাসনের বর্তমান শাসক। ব্যক্তিগত জীবনে যেমন নিয়মানুবর্তী তেমনি, রাষ্ট্রীয় ঐতিহ্য সংরক্ষণের ব্যাপারেও বিশেষ সচেতন তিনি। নিত্যনতুন উদ্ভাবন ও পরিবর্তনকে স্বাগত জানালেও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে বরাবরই দৃষ্টি রয়েছে তার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad