Ad

একটি জার্সির দাম ১০মিলিয়ন মার্কিন ডলার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_19T06_06_34_408Z
Durbin News

এবার ম্যারাডোনাকেও ছাপিয়ে গেলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। অতীতের সব রেকর্ড ভেঙে নিলামে আশাতীত দামে বিক্রি হয়েছে তার একটি জার্সি।শিকাগো বুলসের হয়ে ১৯৯৮ সালের এনবিএ ফাইনালসে এটি পরেছিলেন তিনি। প্রথমে ৫ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হলেও নিলামের পর এটি দ্বিগুণ দামে বিক্রি হয়েছে।লাল রঙা ২৩ নম্বরের জার্সিটি বিক্রি হয়েছে ১০.১ মিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ১০৫ কোটি টাকার বেশি। ক্রীড়া জগতে কোনো ব্যক্তিত্বের পরিধান করা সবচেয়ে দামি জার্সি এটি। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’স জানিয়েছে, জর্ডানের শিকাগো বুলস জার্সিটি কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। সেটি পেতে একে অপরকে টেক্কা দিয়ে দাম হাঁকান তারা। সবমিলিয়ে ২০তম ডাকে রেকর্ড দামে এটি বিক্রি হয়।এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল দিয়াগো ম্যারাডনার হ্যান্ড অফ গড জার্সিটি। চলতি বছরেই নিলামে ওঠা সেই জার্সি’র মূল্য চোখ কপালে তুলে দিয়েছিল সবার। যেটি বিক্রি হয়েছিল ৯.২৮ মিলিয়ন ডলারে। এবার ম্যারাডোনার সে রেকর্ডও ভাঙলেন জর্ডনের লাস্ট ডান্স। বাস্কেটবলের এক সুনিপুণ খেলোয়াড় হিসেবে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় তিনি।বর্ণময় ক্যারিয়ারে এনবিএ’তে জর্ডান শেষ ম্যাচটা খেলেছেন ২০০৩ সালের ১৬ এপ্রিল ফিলাডেলফিয়ার বিপক্ষে। সে ম্যাচেই বাস্কেটবল কোর্টকে চূড়ান্তভাবে বিদায় জানান তিনি। লাফ দেওয়ার ক্ষমতা এবং দ্রুত বল বাস্কেটে ডাংক করার ক্ষমতাই তার দুর্দান্ত স্কোরিং সাফল্যের রহস্য বলে অনেকে মনে করতেন।নিজের এই প্রতিভার জন্য অল্পদিনের মধ্যেই তিনি ‘এয়ার জর্ডান’ নামে পরিচিত হয়ে ওঠেন। বাস্কেটবল ক্যারিয়ারে বুলসের হয়ে সর্বমোট ৬টি এনবিএ শিরোপা জিতেছেন এ মার্কিন কিংবদন্তি।তিনটি চ্যাম্পিয়নশিপ অর্জনের পর হঠাৎ করে ১৯৯৮ সালের মৌসুমেই বাস্কেটবলকে বিদায় বলেছিলেন জর্ডান। অবশ্য পরবর্তীতে অবসর ভেঙে আবার খেলায় ফিরে আসেন তিনি। ফিরে এসে আবারও একটানা তিনটি চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।এক সময় অভাবের কারণে কাপড় বিক্রি করতেন এই খেলোয়াড়। তবে পরিশ্রম আর যোগ্যতা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হলেন ইতিহাসের সেরা এ খেলোয়াড়।ক্যারিয়ারের বেশিরভাগ সময় শিকাগো বুলসের হয়ে খেলা মাইকেল জর্ডান বিশ্বজুড়ে এনবিএ'র জনপ্রিয়তা বাড়াতেও সাহায্য করেছেন।১৯৮৪ সালে শিকাগো বুলস ক্লাবের প্রথম মৌসুমে খেলার সময় লাল-সাদা নাইকি এয়ার শিপস জুতো জোড়া পরেছিলেন জর্ডান। সে বছরই নিজের স্বাক্ষরিত পোশাক ও জুতা তৈরির জন্য নাইকি'র সঙ্গে যুক্ত হন তিনি। তার আয়ের একটা বড় অংশ আসে প্রতিষ্ঠানটি থেকে।নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সোথেবাই এর আগে জর্ডানের এক জোড়া স্নিকারও বিক্রি করেছিল, যার দাম ওঠে প্রায় ১৫ লাখ মার্কিন ডলার। আর এবার জার্সির নিলাম দিয়েও গড়লেন রেকর্ড। বাস্কেটবল জার্সির মধ্যে এর আগে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল কোবি ব্রায়ান্টের লস অ্যাঞ্জেলেস লেকারসের ১৯৯৬-৯৭ মৌসুমের জার্সি, যেটির দাম উঠেছিল ৩৭ লাখ মার্কিন ডলার। জর্ডানের স্মারকচিহ্নগুলোর মধ্যে এর আগে সবচেয়ে বেশি দাম উঠেছিল ১৯৯৭-৯৮ মৌসুমে অটোগ্রাফ দেওয়া একটি কার্ড, দাম ছিল ২৭ লাখ মার্কিন ডলার।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad