Ad

রাজা তৃতীয় চার্লস পড়তে জানেন কুরআন শরীফ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
FotoJet-3-91
Durbin News

ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস; পড়তে পারেন পবিত্র কুরআন শরীফ। এমনকি লিখতে জানেন আরবি ভাষাও। সম্প্রতি রাজা তৃতীয় চার্লস সম্পর্কিত নানান ধরনের তথ্যের পাশাপাশি বেরিয়ে আসে পবিত্র কুরআন শরীফ পড়তে জানার বিষয়টিও।গত ৮ সেপ্টেম্বর মারা গিয়েছেন বিশ্বের সবচেয়ে প্রবীণ শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পর কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া ব্রিটিশ সিংহাসনের অধিকারী হন পুত্র চার্লস ফিলিপ আর্থর জর্জ। রাজা হওয়ার সুবাদে বিশ্বজুড়ে তাকে ঘিরে তৈরি হয় নানান সব কৌতুহল। যদিও গত কয়েক দশক ধরেই তিনি বেশ আলোচিত একজন ব্যক্তিত্ব। এর মধ্যে প্রয়াত রাজকুমারী ডায়ানার সাথে তার দুর্ভাগ্যজনক বিবাহ বিচ্ছেদের বিষয়টি ছিল সবচেয়ে বেশি আলোচিত।তবে ব্যতিক্রমী আলোচনাও ছিল তাকে নিয়ে। জানা গিয়েছে, রাজা তৃতীয় চার্লসের ইসলাম ধর্মের প্রতি রয়েছে বেশ আগ্রহ। ব্রিটেনের নতুন এই রাজা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন অধ্যয়ন করেন এবং মুসলিম নেতাদের কাছে লিখা চিঠিতে আরবি ভাষায় স্বাক্ষর করেন।আর আল কুরআন পড়ার জন্যই তিনি বিশেষভাবে আয়ত্ত করেছেন আরবি ভাষা! লেখক রবার্ট জনসন এর একটি বইয়ে রাজা তৃতীয় চার্লস এর কুরআন শরীফ অধ্যয়নের বিষয়টি উল্লেখিত রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই ধর্ম সম্পর্কে চার্লস নিজের চিন্তাভাবনা প্রকাশ করেছেন এবং খোলাখুলিভাবে প্রশংসাও করেছেন।২০১০ সালে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজে একটি বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘প্রকৃতির প্রাচুর্যের সীমাবদ্ধতা রয়েছে। এগুলো স্বেচ্ছাচারী বা অবাধ কোনো সীমা নয়।এগুলো সৃষ্টিকর্তার দ্বারা আরোপিত সীমা। কোরআন সম্পর্কে আমার উপলব্ধি সঠিক হলে, মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়- তারা যেন তাদের সীমা লঙ্ঘন না করে।’ওই একই বক্তৃতায় রাজা তৃতীয় চার্লস আরও বলেন: "আমরা এই গ্রহে খুব ভালো একটি কারণে সৃষ্টির বাকি প্রাণীগুলোর সাথে ভাগাভাগি করে বসবাস করি।কারনটি হলো, আমাদের চারপাশের জীবনের যে জটিল ভারসাম্য রয়েছে, সেটি ছাড়া আমরা নিজেরাই এখানে থাকতে পারি না। ইসলাম সর্বদাই এই শিক্ষা দিয়েছে। সেটিকে উপেক্ষা করা হচ্ছে সৃষ্টির সাথে আমাদের চুক্তি ভঙ্গ করা।"এর পাশাপাশি হজরত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গাত্মক চিত্রের বিরুদ্ধেও সমালোচনা করেছিলেন তিনি। ২০০৫ সালে হজরত মুহাম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে একটি কার্টুন প্রকাশিত হয়েছিল। সেই ঘটনার সমালোচনা করেছিলেন তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সফরে গিয়ে। সেখানে তিনি বলেছিলেন,"সভ্য জাতি হিসেবে আমাদের উচিত অন্যদের কথা শোনা ও অন্যদের কাছে যা মূল্যবান এবং পবিত্র তা সম্মান করা। কিন্তু বিকৃত এই চিত্রে ফুঁটে উঠেছে সভ্যতার চরম ব্যর্থতা।"সেই সময়ে ভিন্ন ধর্মীয় চার্লসের এই বক্তব্য মুসলিমদের কিছুটা হলেও সান্ত্বনা প্রদান করেছিলো।এছাড়াও চার্লস তার বিভিন্ন কথার মাধ্যমে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোকে কাছাকাছি আসার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকবার। তিনি বরাবরই বলে এসেছেন যে, পশ্চিমা দেশগুলোতে ইসলাম সম্পর্কে প্রচুর ভুল বোঝাবুঝি রয়েছে।ইসলামিক বিশ্বের কাছে বৃটিশদের নিজস্ব সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে যে অজ্ঞতা রয়েছে তার পেছনেও নিজেদেরকেই দায়ী করেছেন তিনি। তার মতে এইসব ভুল বুঝাবুঝি মিটে যাওয়া উচিত। একটি দেশে সবাই একসঙ্গে বাস করতে না পারাকে তিনি ব্যর্থতা বলে মনে করেন।একতার গুরত্ব তিনি পবিত্র কুরআন পড়ার মাধ্যমেই বুঝতে শিখেছেন। ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি এই ধর্মের পবিত্র উৎসব গুলোকেও বেশ গুরত্ব দেন তিনি। প্রতিবছর রমজান ও ঈদ এলে মুসলিমদের শুভেচ্ছা জানাতে ভুলেন না চার্লস। তার মতে, রমজান ও ঈদ থেকে উদারতা ও কৃতজ্ঞতা সম্পর্কে শিক্ষালাভ করা যায়; যার মাধ্যমে অনুভব করা যায় অন্যরকম এক স্বস্তি। ইসলাম ধর্মের প্রতি নতুন শাসকের এই অনুভূতি ও ভালোবাসা হতে পারে মুসলিমদের সাথে ব্রিটিশদের পুণর্মিলনের একটি কারণ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad