Ad

বিশ্বের সবচেয়ে ছোট সেনাবাহিনী সুইস গার্ড!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

বিশ্বের সবচেয়ে ছোট সেনাবাহিনী 'সুইস গার্ড'। যারা বর্তমান সময়ে নিয়োজিত বিশ্বের সবচাইতে পুরোনো সেনাবাহিনী গুলোর একটি।Fearless warrior হিসেবে পরিচিত এই বাহিনী- বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর চাইতে অনেকাংশেই আলাদা।কারন, অন্যান্য দেশের সেনাবাহিনীর মত, দেশের সর্বভোমত্ব রক্ষা করা এদের প্রধান কাজ নয়। এই বাহিনীর সদস্যরা মূলত, খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপের ব্যাক্তিগত বডিগার্ড হিসেবে কাজ করেন।পোপের বাসস্থান এবং রোমান ক্যাথলিকদের সদর দপ্তর ভ্যাটিকান সিটির নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর সদস্যদের প্রধান দায়িত্ব।পোপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকে একেকজন সুইস গার্ড। এমনকি, পোপের জীবন রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করার নজিরও রয়েছে তাদের।সর্বসাকুল্যে মাত্র ১১০ জনের ক্ষুদ্র বাহিনী হলেও,সংখ্যায় এরা ভ্যাটিকান সিটির মোট জনসংখ্যার ষোলো শতাংশেরও বেশি। যা দেশটিকে বিশ্বের অন্যতম highly militarised কান্ট্রিতে পরিনত করেছে।সর্বপ্রথম, ১৫০৬ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এই বাহিনী। মর্যাদাপূর্ণ ভাবেই, গত ৫০০ বছর ধরে নিজেদের দায়িত্ব পালন করে আসছে তারা।সাধারণত, পোপের বাসস্থান এবং ভ্যাটিকান সিটির বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।ডিউটি চলাকালে সুইস গার্ডের সদস্যদের গায়ে থাকে নীল রংয়ের পোশাক, পায়ে বুট আর মাথায় থাকে পালকযুক্ত বিশেষ ধরনের হেলমেট।হাতে থাকে পনেরো শতকের তৈরি বিশেষ ধরনের যুদ্ধাস্ত্র। তবে প্রয়োজন পড়লে আধুনিক অস্ত্র চালনাতেও মুন্সিয়ানা দেখাতে পারে তারা।বিশেষ বিশেষ দিন গুলোতে লাল, হলুদ আর নীল রংয়ের ডোরাকাটা বিশেষ ধরনের পোশাক পরিধান করেন সুইস গার্ডের সদস্যরা।১৫৪ টি আলাদা আলাদা অংশ জোড়া দিয়ে একেকটি পোষাক তৈরি করা হয়। ওজনের দিক থেকে যেগুলো বিশ্বের সবচাইতে ভারী মিলিটারি পোষাক।ডিউটিরত অবস্থায় পোপের নিরাপত্তার পাশাপাশি ভ্যাটিকান সিটিতে আগত পর্যটকদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন তারা।তবে, যখন কোনো সুইস গার্ড পোপের প্রসাদের বাইরে হালবার্ড হাতে দাঁড়িয়ে থাকেন, তখন তিনি Honor duty তে থাকেন। অর্থাৎ তাকে কোনো ভাবেই তখন বিরক্ত করা বা কোনো প্রশ্ন করা যাবে না।আবার, কাউকে যদি সামনে বা পিছনে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে বিনা বাঁধায় যেকোনো প্রশ্ন বা সাহায্য চাইতে পারবেন পর্যটকরা।মর্যাদাপূর্ণ এই বাহিনীতে যোগ দেয়া যেকারো পক্ষে খুবই কঠিন। কারন কেউ চাইলে সুইস গার্ড হতে পারবে না। এর জন্য নিদিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে।যার প্রথমটিই হচ্ছে, আবেদনকারীকে অবশ্যই সুইজারল্যান্ডের নাগরিক হতে হবে। কারন, শুধুমাত্র সুইস নাগরিকরাই যোগ দিতে পারেন এই বাহিনীতে।আবেদনকারীদের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে এবং উচ্চতায় ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে।সেই সাথে তাকে অবশ্যই পোপের অনুসারী হতে হবে। তবেই আবেদন করা যাবে সুইসগার্ডের সদস্য হওয়ার জন্য।পোপের ব্যাক্তিগত বডিগার্ড হিসেবে কাজ করা ব্যাক্তিদের সবাইকে অবশ্যই অবিবাহিত হতে হয়।এমনকি, দায়িত্ব পালন কালেও তাদের দীর্ঘদিন যাবত অবিবাহিত থাকতে হতো।কারন, কর্ণেল র্যাংকে পদোন্নতি লাভ করলে তবেই বিয়ে করতে পারতেন তারা। যদিও বর্তমানে এই নিয়মের পরিবর্তন এসেছে।সুইস গার্ড হিসেবে দায়িত্ব পালনের পাঁচ বছর পূর্ণ হলেই বর্তমানে তাদের বিয়ে করার সুযোগ রয়েছে।সুইস গার্ডে যোগদানের আবেদন করার ক্ষেত্রে, প্রতিটি রিক্রুইটের অবশ্যই সুইস মিলিটারির বেসিক ট্রেনিং থাকতে হবে।নির্বাচিতদেন পরবর্তীতে ইতালির রোমে ৫ সপ্তাহব্যাপী দিকনির্দেশনা মূলক ট্রেইনিং দেয়া হয়।ট্রেইনিং সম্পূর্ণ হলে, প্রতিটি সদস্যের পরিবারের সবাইকে নিয়ে পোপের পক্ষ থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।এরপরই তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। প্রাথমিক ভাবে একজন সদস্যকে ২৫ মাসের জন্য সুইস গার্ড হিসেবে নিয়োগ দেয়া হয়। যা পরবর্তীতে তাদের সার্ভিস অনুযায়ী আরো বাড়ানো হয়।এই বাহিনীতে কাজ করা সদস্যদের বেতন মাসিক ১৫০০ ইউরো। যদিও তাও ইতালির গড় বেতনের চাইতেও কম, তবুও তা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।বেতনের পাশাপাশি বিনামূল্যে বাসস্থান সুবিধা, ছেলে মেয়েদের দেখাশোনার জন্য আলাদা ভাতা পেয়ে থাকেন তারা।তবে সুযোগ সু্বিধার চাইতেও খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর ব্যক্তিগত বাহিনী কাজ করা তাদের কাজে বেশি মর্যাদাপূর্ণ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad