Ad

চীনের সাথে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

চীনের সাথে যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা! তাও আবার আগামী দু বছরের মধ্যেই! এজন্য সামরিক সব প্রস্তুতিসহ যুদ্ধের জন্য সেনাদেরও তৈরি থাকার নির্দেশ জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী! সম্প্রতি পেন্টাগনের একটি অতি গোপনীয় নথি ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ইতোমধ্যেই ফাঁস হওয়া নথিটি আসল বলে স্বীকারও করে নিয়েছে কর্তৃপক্ষ।এরপর সম্ভাব্য যুদ্ধের কথা স্বীকার করে বিবৃতিও দিয়েছেন, এয়ার মার্কিন মোবিলিটি কমান্ডের প্রধান জেনারেল মাইক মিনিহান।সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, যুদ্ধে জড়ানোর পেছনে দায়ী তাইওয়ান! দেশটিতে চীনা কতৃত্ব স্থাপনের প্রচেষ্টায় নাখোশ মার্কিন মুলূক! এরই ফলস্রুতিতে ২০২৫ সাল নাগাদ চীনের সাথে আমেরিকার সরাসরি যুদ্ধে জড়ানোর জোরালো শংকা রয়েছে বলে জানান তিনি। চার তারকা বিশিষ্ট এই জেনারেল, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কমান্ডারদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।উচ্চপদস্থ সামরিক এই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য চীনকে প্রতিরোধ করা এবং প্রয়োজনে পরাজিত করা। তিনি বলেন, আমি আশা করি, আমার এই শঙ্কা ভুল হোক। তবে আমার চিন্তা-ভাবনা বলছে, আমরা ২০২৫ সালে চীনের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়বো।এই ব্যাপারে সত্যতা জানতে চাওয়া হলে, ফরাসি বার্তা সংস্থা এএফপির কাছে স্বীকারোক্তি জানায় পেন্টাগন।নথিতে গুরুত্বপূর্ন নির্দেশনাগুলোর একটিতে কবে নাগাদ প্রস্তুতি শুরু হবে তাও বলা হয়।ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে, চীনের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের বিষয়ে, জেনারেলকে অবহিত করতে হবে।সব সদস্যকে তাঁদের ব্যক্তিগত তথ্য ও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের নম্বর হালনাগাদ করতে বলা হয়েছে। মার্চের মধ্যে এয়ার মোবিলিটি কমান্ডের সব সদস্যকে ব্যক্তিগত বিষয়গুলোর সুরাহা করতে হবে। এই সময়ে তাঁদের একবার নিজ নিজ কর্মক্ষেত্রের ‘লিগাল অফিসে’ যেতে বলা হয়েছে, যেন তাঁরা আইনগতভাবে প্রস্তুত হন।এয়ার মোবিলিটি কমান্ডের প্রায় ৫০ হাজার সদস্য রয়েছে। তাঁদের হাতে রয়েছে ৫০০ বিমান। যুদ্ধক্ষেত্রে রসদ ও জ্বালানি সরবরাহের দায়িত্বও রয়েছে বিমানবাহিনীর ওপরে।চলমান রাশিয়া ইউক্রেন সংকটের মধ্যে, নতুন সংকট শুরু হওয়ার পেছনে যুক্তি তুলে ধরেন মিনিহান। তিনি বলেন, আগামী বছর তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন। এ নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক আগ্রাসন বৃদ্ধির একটি অজুহাত দেবে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যস্ত থাকবে।স্ব-শাসিত গণতান্ত্রিক ভূখণ্ড তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য, চীনের কর্মকাণ্ড জোরদার হয়েছে বলে জানান সামরিক এই কমান্ডার। যুক্তরাষ্ট্রে নির্বাচনের সুযোগে শি জিন পিংয়ের দল, ২০২৫ সালে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে বলেও মন্তব্য করেন তিনি।এদিকে তাইওয়ানকে চীন সরকার একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। তাই একে চীনের সঙ্গে একীভূত করতে সামরিক তৎপরতা বাড়িয়েছে শি জিনপিং।বহির্বিশ্ব থেকে চাপ আসলেও, তাইওয়ান দখল করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হতে পারে বলে, দীর্ঘদিন ধরে হুঁশিয়ার করে আসছে চীন।দুই দেশের টানাপোড়েনের মধ্য দিয়েই গত বছর তাইওয়ান সফর করেন, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি।এই সফর ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায় এবং টানাপোড়েন আরও বাড়িয়ে তোলে।অর্থনৈতিক এবং সামাজিকভাবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে, অনেক আগে থেকেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে চীন। এরই ধারাবাহিকতায় প্রযুক্তিগত দিক থেকে চীনকে কোণঠাসা করার চেষ্টা করেন বাইডেন প্রশাসন। কিন্তু সেই ধাক্কা সামলে, প্রযুক্তি খাতে নিজেরা সাবলম্বী হওয়ার পাশাপাশি দখল করেছে বিশ্ব বাজার। সবশেষ প্রশ্ন থেকেই যায়, চলমান এই বিশ্ব সংকটে পৃথিবী কি আসন্ন মার্কিন-চীন যুদ্ধ সামাল দিতে পারবে?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad