Ad

ন্যাটোর ট্যাংক ধ্বংস করলেই ৭৫ লক্ষ টাকা পুরস্কার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (14)
Durbin News

ন্যাটোর ট্যাংক ধ্বংস করলেই মিলবে ৭৫ লক্ষ টাকা! এই মোটা অঙ্কের পুরষ্কার পেতে হলে অবশ্যই আব্রামাস কিংবা লেপার্ড ট্যাংক ধ্বংস করতে হবে। সম্প্রতি ইউক্রেনে যুক্তরাষ্ট্র নির্মিত আব্রামস এবং জার্মান লেপার্ড টু ট্যাংক সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর এই ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করতে পারলেই পুরস্কারের ঘোষণা দিয়েছে রুশ কোম্পানি ফোরেস সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।চলতি সপ্তাহে এই পুরস্কারের ঘোষণা দেয় রাশিয়ান কোম্পানিটি. . .তাদের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ আশা করছেন এই পুরস্কারের ঘোষণা মস্কোর জয়কে আরো বেশি ত্বরান্বিত করবে। সরকারি কোষাগার থেকে এই ঘোষণা না আসলেও বেসরকারিভাবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র পেসকভ। দেশের ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তারা যে পুরস্কার ঘোষণা করেছেন তাতে অবধারিতভাবে জনগণের ইচ্ছাশক্তি জাগ্রত হবে এবং রাশিয়ার জয় নিশ্চিত হবে বলে জানান তিনি।ফোরেস ছাড়াও এমনি একটি আদেশে সই করেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় জাবাইকলস্কি অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ওসিপভ। এই আদেশেও স্থানীয় সেনাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।সেখানে বলা হয় যেসব স্থানীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন তারা যদি জার্মান অথবা আমেরিকার ট্যাংক ধ্বংস কিংবা আটক করতে পারেন তাহলে তারা নগদ অর্থ পুরস্কার পাবেন। এর মধ্যে যারা লেপার্ড ট্যাংক আটক করতে পারবেন তাদেরকে ৪২ হাজার ৯০৯ ডলার দেওয়া হবে। অন্যদিকে এটিকে ধ্বংস করতে পারলে ১৪ হাজার ৩০৩ ডলার পুরস্কার দেওয়া হবে।এটি ছাড়াও যারা এইসব ট্যাংক দখল করার কাজে সহযোগিতা করবেন তারা পাবেন ৭ হাজার ১৫০ ডলার অর্থ পুরস্কার। আর যেসব ব্যক্তি জার্মান ট্যাংক ধ্বংস করার কাজে সাহায্য করবেন তাদেরকে দেওয়া হবে ২,২৪০ ডলার পুরস্কার। ঠিক একইভাবে আমেরিকার এমওয়ান-আব্রামস ট্যাংক আটক করতে পারলে ২১ হাজার ৪৫০ ডলার পুরস্কার দেওয়া হবে। অথবা ধ্বংস করতে পারলে দেওয়া হবে ৭,১৫০ ডলার পুরস্কার।এসব ছাড়াও রাশিয়ার একটি কেমিক্যাল ফার্ম জার্মানি ও মার্কিন ট্যাংক আটক কিংবা ধ্বংসের জন্য পুরস্কার ঘোষণা করেছে। এই সমস্ত পুরস্কারের অর্থ যোগানোর জন্য ১০ জন ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন বলেও ওই আদেশে জানানো হয়।চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ক্রমাগত সমরাস্ত্র চাহিদার প্রেক্ষিতে গত সপ্তাহে অত্যাধুনিক ট্যাংক পাওয়ার প্রতিশ্রুতি পায় ইউক্রেন। একদিকে জার্মানি সরকার ইউক্রেনকে ১৪টি লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করার ঘোষণা দেয়। অন্যদিকে মার্কিন সরকার ৩১টি অত্যাধুনিক প্রযুক্তির আব্রামস ট্যাংক দেয়ার কথা ঘোষণা করে।জার্মানি এবং আমেরিকার এই ঘোষণার পর ইউক্রেনের জন্যে আরো সামরিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ১১২টি ট্যাংক সরবরাহের ঘোষণা পেয়েছে ইউক্রেন। অন্যদিকে ট্যাংক পাওয়ার পর যুদ্ধবিমান পাওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছিল দেশটির জন্যে।তবে যুক্তরাষ্ট্রের এফ-16 যুদ্ধবিমান চাওয়ার প্রেক্ষিতে ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে অস্বীকার করে জার্মানি,যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া হতে পারে এমন সম্ভাবনার কথা জিইয়ে রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন।এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দিলে সে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্কতা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর শোলজ। কেননা সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হতে পারে রাশিয়া এমন আশঙ্কাই করেছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad