Ad

ভূমিকম্পে তুরুস্কের হাজার হাজার ভবন ধসের কারন কি? একই পরিণতি হতে পারে বাংলাদেশেরও।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত তুরষ্ক! এমনই পরিস্থিতি হতে পারে বাংলাদেশেরও! তুরষ্ক তো উতরে উঠবে, এরকম বড়সড় ভূমিকম্প হলে বাংলাদেশ কী পারবে সেটা কাটিয়ে উঠতে? হাজার হাজার ভবন ধ্বসে তুরষ্ক এখন এক মৃত্যুপুরী। ধ্বংসস্তুপের নিচে এখনো চাপা পড়ে আছে অসংখ্যা মানুষ। একদিকে চাপা পড়া মানুষের বাঁচার আকুতি অন্যদিকে মৃত্যুর মিছিল। এমন বিপর্যয়ের কারণে নতুন করে আলোচনায় এসেছে ভেঙ্গে পড়া ভবন গুলোর মান! বিশেষজ্ঞদের মতে, মডার্ন কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড না মেনে নির্মিত এসব ভবন ,পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে না পেরে তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে।এসব ভবনের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে- ১৮,৩৪২ জনেরও বেশি মানুষ, যা দেশটিতে ১৯৯৯ সালের শক্তিশালী ভূমিকম্পে, নিহত হওয়ার মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সরকারি হিসেব অনুযায়ী, বিভিন্ন প্রদেশে ভূমিকম্পের কারনে ধ্বসে পড়া ভবনের সংখ্যা প্রায় ৬ থেকে ৭ হাজার। এই ভবনগুলো নির্মাণের সময় যথাযথভাবে আইন মানা হয়নি। অধিকাংশ ভবনই জরিমানা দিয়ে বৈধ করা হয়েছিলো। যেগুলোর অধিকাংশই ভূমিকম্পে ধ্বসে পড়েছে। এমনকি, নতুন নির্মিত অনেক ভবনও ভেঙ্গে পড়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড আলেকজান্ডারের মতে- "ভূমিকম্পের তীব্রতা ব্যাপক হলেও এতো বেশি ছিলো না যে শক্তপোক্ত ভবন গুলো ধ্বসে পড়বে।ভূমিকম্পের দিন অধিকাংশ এলাকায় কম্পন সর্বোচ্চ মাত্রার চেয়ে কম ছিলো। এরপরও হাজার হাজার ভবন ধ্বসের কারন একটি ,আর তা হলো এসব স্থাপনা ভূমিকম্প সংক্রান্ত নির্মাণ বিধি মেনে তৈরি করা হয়নি।"উচ্চ ভূমিকম্প ঝুঁকির দেশ হওয়ায় ,তুরুস্কে ২০১৮ সালেই কঠোর ইমারত বিধি প্রণয়ন করা হয়েছিলো। বিধিতে স্পষ্ট বলা হয়েছিলো যে, ভূমিকম্পপ্রবণ এলাকায় ভবন নির্মানে উন্নতমানের কংক্রিট ও ইস্পাতের কাঠামো ব্যবহার করতে হবে।সেই সাথে ভবনের কলাম ও বিমগুলো, ভূমিকম্প সহনীয় নকশা অনুয়ায়ী স্থাপন করার নির্দেশও দেয়া হয়েছিলো। কিন্তু অনেক ভবনেই এসবের প্রয়োগ একদমই হয়নি।২০১৮ সালে তুরুস্কের পরিবেশ ও নগরায়ন মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ ভবন নির্মাণে আইন মানা হয়নি, যা দেশটির মোট ভবনের ৫০ শতাংশ।অন্যদিকে বিধি না মেনে জরিমানা প্রদানের মাধ্যমে, সহজেই ক্ষমা পাওয়া যায় দেশটিতে। ষাটের দশক থেকেই চলে আসছে এই নিয়ম।অথচ ভূভাগে দুটি ফল্ট লাইন থাকার দরুন, বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা তুরুস্ক। সেখানে এমন নিয়ম অনেকটা জেনেশুনে বিষপান করার মত ব্যাপার। হয়েছেও তাই, সোমবারের ভূমিকম্পে তুরুস্কের দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্থ হওয়া ভবন গুলোর মধ্যে ৭৫,০০০ ভবনই এই ক্ষমার আওতায় ছিলো। যেগুলো নিয়ম মেনে তৈরি হলে ক্ষয়ক্ষতির পরিমান আরো কম হতে পারতো। তুরস্কের ভূমিকম্প রেট্রোফিট অ্যাসোসিয়েশনের সভাপতি সিনান তুর্কানের মতে-‘ধ্বসে পড়া ভবন গুলো সঠিক নিয়ম মেনে তৈরি করা হলে সর্বনিম্ন ৫ হাজার বিল্ডিং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পেতো। প্রাণে বাঁচানো যেতো এসব ভবনের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা অসংখ্যা মানুষকে।’ তুরস্কের মতই আরেক ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। অথচ শক্তিশালী ভূমিকম্প হলেও দেশটিতে হতাহতের পরিমান খুবই কম থাকে। কারন তাদের ভবন গুলো ভূমিকম্প সহনীয় করেই নির্মাণ করা হয়।মানহীন ভবন নির্মাণের কারনে ,ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের মূখোমূখি হতে পারে তুরস্ক। ভূমিকম্প বিশ্লেষকদের মতে ,আগামী ৭০ বছরের মধ্যে তুরুস্কের রাজধানী ইস্তাম্বুলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানবে যা ১ লাখ ৯৪ হাজার ভবন ধ্বসের কারন হতে পারে। আশংকাজনক বিষয় হলো তুরুস্কের মত বাংলাদেশেরও, একই পরিণতি বরণ করার সম্ভাবনা রয়েছে।অনেকদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। ৭ মাত্রার একটি ভূমিকম্পই, ধ্বংসস্তুপে পরিণত করে দিতে পারে রাজধানী ঢাকাকে।বিশ্লেষকদের মতে এর ফলে, ঢাকায় কয়েক হাজার ভবন ধ্বসে পড়বে। মৃত্যুবরণ করতে পারে ২ থেকে ৩ লাখ মানুষ।সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সমীক্ষা অনুযায়ী, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৭২ হাজার ভবন ধ্বসে পড়তে পারে।তার উপর শুধু ভবন ধ্বসেই থেমে থাকবে না, সেই সাথে সৃষ্টি হতে পারে ভয়াবহ অগ্নিকান্ড। যদি এমনটা হয় তাহলে ঢাকা একটি নরকে পরিণত হবে। এর অন্যতম কারণ হচ্ছে ঢাকার অপরিকল্পিত বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালন লাইন! বুয়েটের জরিপ অনুযায়ী- ঢাকায় বহুতল ভবনের সংখ্যা প্রায় ১৩ লাখ, চট্টগ্রামে ৩ লাখ এবং সিলেটে ১ লাখের মত।যেগুলোর ৭৫ ভাগই ছয় তলা বা তারও উচুঁ। দেশে ৭ মাত্রার ভূমিকম্প হলে এসব ভবনের বাসিন্দারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হবেন যা তুরুস্কের চাইতেও ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে পারে।ঝুঁকি মোকাবেলায় ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর মানহীন ভবন চিহৃিত করে এখন থেকেই যথাযথ ব্যবস্থা নেয়া না হলে এর চড়া মূল্য দিতে হবে ভবিষ্যতে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad