Ad

মার্কিন ও জার্মান ট্যাঙ্ক ধ্বংস করবে রুশ রোবট

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (4)
Durbin News

এবার রোবটের হাতে ধ্বংস হবে অত্যাধুনিক ট্যাংক। যুদ্ধের ময়দানে মার্কিন এবং জার্মান ট্যাঙ্ককে শায়েস্তা করতে, রাশিয়া নিয়ে এলো নিজেদের তৈরী অত্যাধুনিক এক কিলার রোবট, যার নাম মার্কার কমব্যাট ।ইতোমধ্যে রুশ সেনারা ইউক্রেনে দখলকৃত বিভিন্ন অঞ্চল গুলোতে এটি মোতায়েন করা শুরু করে দিয়েছে।রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এবং বিশেষ সামরিক উপদেষ্টা দিমিত্রি রোগোজিন, বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকারও করেছেন।তিনি জানান, দক্ষিণ- পূর্ব ইউক্রেনের গুরুত্বপুর্ণ এই অঞ্চলে আরো চারটি মার্কার কমব্যাট স্থাপণ করা হবে। মার্কার কমব্যাট হচ্ছে মূলত মানববিহীন একটি স্বয়ংক্রিয় যান। যেটি দেখতে অনেকটা ট্যাঙ্কের মতো, তবে ট্যাঙ্ক নয়।রোবটটির উপরিভাগের যন্ত্রাংশ গুলোর কারণে এটিকে দেখতে অনেকটা ব্যাটেল ট্যাঙ্কের মতো মনে হয়। উপরিভাগের প্রতিটিই অংশই সেন্সর এবং এরো দ্বারা সাজানো থাকে।যার মধ্যে ড্রোন উৎক্ষেপণ করার কেসিং, মেশিন গান, এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র সহ আরও বেশ কিছু প্রয়োজনীয় যন্ত্র থাকে। রুশ প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক এই রোবটটির ওজন তিন টনেরও বেশি। দিমিত্রি রোগোজিন জানান, কম্পিউটারের ডাটা বেজ সিস্টেমে সঞ্চিত প্রতিপক্ষের বিভিন্ন তথ্য ব্যাবহারের মাধ্যমে, মার্কার কমব্যাট রোবটটি হামলা পরিচালনা করতে সক্ষম।রাশিয়ার বিশেষ এই সামরিক উপদেষ্টা আরও জানান, লেপার্ড টু এবং আব্রামস ট্যাংক ইউক্রেনের ভূখন্ডে পৌছানো মাত্রই, একটি ইলেকিট্রনিক চিত্র পাবে রোবটটি।সেই চিত্র দ্বারা মার্কার কমব্যাট শত্রুপক্ষের যান চিহ্নিত করবে এবং সেটির উপর প্রয়োজন মাফিক হামলা পরিচালনা করবে।তবে, শুধুই মার্কিন এবং জার্মান ট্যাঙ্কই নয়, ইউক্রেনের বিভিন্ন মিসাইল সিস্টেমকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে এটি।মস্কোর দাবি, তাদের কিলার রোবট এতটাই আধুনিক যে, এটি যে কোনো ধরনের বস্তুই শনাক্ত করতে পারে।অত্যাধুনিক মার্কার কমব্যাট স্বাধীন ভাবে যে কোনো পরিস্থিতিতে ও যে কোনো ভূমিতে বিচরণ করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সম্পন্ন এই রোবটটি নিজ থেকেই নিজের টার্গেট নির্ধারণ করতে পারে।একের অধিক যুদ্ধ সরঞ্জম এক সাথে দেখতে পেলে, রোবটটি নিজ থেকেই যাচাই বাছাই করে নির্ধারণ করবে, কোন যুদ্ধ যানটি তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটিকে আগে ধ্বংস করা উচিত।প্রথম লক্ষ্যবস্তুকে আগে ধ্বংস করার পর, পালাক্রমে বাকি যান গুলোর উপর আঘাত হানবে। ইতোমধ্যেই রাশিয়ান সেনাবাহিনী এবং গবেষকরা রোবটটিকে নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরিক্ষা চালানো শুরু করেছে।বিশ্লেষকরা বলছেন, জার্মানীর লেপার্ড টু ট্যাঙ্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্কের জন্য অনেকটাই হুমকি স্বরূপ হতে পারে এটি।গেল মাসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে, বিভিন্ন অস্ত্র সহয়তা করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশ গুলো।এরপর থেকেই পুতিন সরকার, রুশ সেনাদের পশ্চিমা ট্যাঙ্ক সহ, অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার জন্য নানা ভাবে উৎসাহিত করে আসছিলেন।প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করতে পারলে বড় অংকের অর্থ পুরুষ্কার দেয়ারও ঘোষণা দেয় মস্কো।সেই ধারাবাহিকতায় উন্নত প্রযুক্তির মার্কার কমব্যাটটি রাশিয়ার সামরিক বহরে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এখনো পর্যন্ত বার্লিন এবং ওয়াশিংটন তাদের ট্যাঙ্ক কিয়েভের কাছে হস্তান্তর করেনি। শক্তিশালী ট্যাঙ্ক গুলোকে পরিচালনা করতে সর্বপ্রথম ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিবে দেশ দুটি।তবে, বিশেষজ্ঞরা বলছেন, ট্যাঙ্ক এখনই না দেয়ার পেছনে পশ্চিমাদের ভিন্ন এক উদ্দেশ্য রয়েছে। রুশ বাহিনী সত্যিই কি লেপার্ড টু এবং আব্রামস ধ্বংস করতে পারবে কিনা, তা নিয়েই বিভিন্ন নকশা আকছেন পশ্চিমারা।কারন, প্রেসিডেন্ট পুতিন শুরু থেকেই আমেরিকা সহ, ন্যাটোর বাকি সদস্যদের দাত ভাঙা জবাব দেয়ার কথা জানিয়ে এসেছেন এবং প্রতিবারই তিনি তা করে দেখিয়েছেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad