আন্তর্জাতিক


তুরস্কের ভূমিকম্পের জন্য কি আসলেই যুক্তরাষ্ট্র দায়ী?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ অপরাহ্ন, বুধবার

তুরস্কের ভূমিকম্পের জন্য কি আসলেই যুক্তরাষ্ট্র দায়ী?

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিকে লন্ডভন্ড করে দিয়েছে আমেরিকার অদ্ভুত প্রযুক্তি। ভবিষ্যতে অন্য দেশের সাথেও হতে পারে একই কান্ড।

ডিম্বাকৃতির একটি জাহাজ যেখানেই যায়, সেখানেই ঘটে ভুমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ। এটির ক্ষমতা আছে আবহাওয়া পরিবর্তন করে দেওয়ার। এর মাধ্যমে পরিকল্পিতভাবে ঘটানো যায় বড়সড় মানবিক বিপর্যয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই ছড়িয়ে পরেছে এমন একটি খবর। ভাইরাল পোস্টটি শেয়ার হয়েছে বহুবার। 

ছবি সম্বলিত পোস্টটির ক্যাপশনে বলা হয়, “জাহাজটি আমেরিকান সংস্থা হার্প এর। এটি সুমদ্রের যে প্রান্তে যায়, সেখানেই ভূমিকম্প হয়। তুর্কির তীরে আসার পর, তুরস্ক ও  সিরিয়ায় ভূমিকম্প হয়েছে। 

তবে কি তুরস্কের ভূমিকম্পের পেছনে আসলেই যুক্তরাষ্ট্রের হাত আছে? এ নিয়ে অনেকে জেনে অথবা না জেনেই, তথ্য শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

রয়টার্স এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, তুরস্কের ভূমিকম্পের উপর হার্পের কোনো হাত নেই। হার্প কোনো ভূমিকম্প সৃষ্টি করতে পারে না।

তুরস্কে হার্পের উপস্থিতি ও আমেরিকাকে দায়ী করে, ভূমিকম্প ঘটানোর যোগসাজশ একেবারেই ভিত্তিহীন। বরং এটি আমেরিকার একটি বৈজ্ঞানিক প্রকল্প মাত্র। এর পিছনে মার্কিন সরকারের কোনো হাত নেই।

আর হার্প প্রকল্পের মাধ্যমে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ভাইরাল হওয়া ছবিটি আসলে, আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান বোয়িং কর্তৃক নির্মিত, মাঝারি পাল্লার একটি রাডার সিস্টেম, যা SBX-1 নামে পরিচিত।

একটি সমুদ্রগামী অর্ধ নিমজ্জিত জাহাজের উপর, মাঝারি পাল্লার এই রাডার প্ল্যাটফর্মটি তৈরি করেছে বোয়িং। এটি কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন সিস্টেম এবং একটি ইন-ফ্লাইট ইন্টারসেপ্টর কমিউনিকেশন সিস্টেম ডেটা টার্মিনাল নিয়ে গঠিত।

২০০৩ সালে আমেরিকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ব্যবহারের জন্য, এই ব্যবস্থা গ্রহণ করেছিল। ২০০৫ সালে SBX-1কে, মেরিন ভিত্তিক X-Band রাডার-1 নামে নামকরণ করা হয়েছিল।
  
২০১৪ সাল পর্যন্ত এটি আমেরিকান বিমানবাহিনী ও নৌবাহিনী পরিচালনা করতো। পরবর্তীতে ২০১৫ সালে এই প্রকল্প যুক্তরাষ্ট্রের আলাস্কা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছিল। 

যে HAARP নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, সেটি মূলত একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা, যার লক্ষ্য আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য এবং আচরণ নিয়ে গবেষণা করা। আয়নোস্ফিয়ার হলো, পৃথিবীর পৃষ্ঠের উপরে প্রায় ৫০ থেকে ৪০০ মাইল প্রসারিত একটি নিরপেক্ষ লেয়ার।

রয়টার্স জানায়, হার্প যে ধরনের রেডিও তরঙ্গ তৈরি করে, তা ভূমিতে ১ সেন্টিমিটারেরও কম প্রবেশ করে৷ অপরদিকে  তুরস্কের ২০২৩ সালের ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, ভূমি থেকে ১৭ কিলোমিটার নিচে।

তাই এই প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্প সৃষ্টি করা কোনভাবেই সম্ভব নয়। এর আগেও তুরস্কের প্রাকৃতিক বিপর্যের পিছনে, হার্পকে দায়ী করা হয়েছে। ১৯৯৯ সালে দেশটির গোলাক অঞ্চলে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর, একই ধরনের দাবী করা হয়

ভূমিকম্প হয় মূলত ভূ-পৃষ্ঠের নিচে থাকা প্লেটের কারনে। অগ্নুৎপাত বা অন্য কোন কারনে এদের মধ্যে সংঘর্ষ হলে, ব্যাপক শক্তি সৃষ্টি হয়ে তরঙ্গ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। 

একসময় এটি মাটির গভীর থেকে উপরে এসে পৌছায়। বিশাল দূরত্ব পাড়ি দিতে গিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই শক্তি অনেক কমে আসে। তবে উপরে আসার পরেও যদি দুর্বল না হয়, তাহলে সেটা ভূতত্তকে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনিই মূলত ভূমিকম্প।







জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।