Ad

রক্ষণশীলতা ত্যাগ করে মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

ধীরে ধীরে রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসছে সৌদি আরব! প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারি পাঠাতে যাচ্ছে সৌদি আরব! সৌভাগ্যবান এই নারীর নাম রায়ানাহ বার্নাবি! প্রথম নারী নভোচারী হিসেবে এই নারীই মহাকাশে যাচ্ছেন! যুবরাজ সালমানের সংস্কার নীতির কারণে গত কয়েক বছর ধরেই রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসছে সৌদি আরব।সৌদি এখন হাঁটতে শুরু করেছে পাশ্চাত্যের আদলে। আর তাই একে একে নারীদের ওপর থেকে কড়াকড়ি উঠিয়ে নিচ্ছে দেশটি! নারীদের গাড়ি চালানোর অনুমতি, মাঠে বসে খেলা দেখা, পুরুষ অভিভাবক ছাড়াই ভ্রমণ, এমনকি সিনেমা হল থেকে শুরু করে হালাল নাইট ক্লাবও চালু হয়েছে যুবরাজ সালমানের আমলে। সর্বশেষ তারই অংশ হিসেবে প্রথমবারের মত মহাকাশে নারী নভোচারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী- চলতি বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন- আইএসএস'এ পাঠানো হবে রায়ানাহকে।সেখানে 'এএক্স-২ স্পেস মিশনে' ক্রু হিসেবে যোগ দিবেন তিনি। এসময় তার সাথে থাকবেন সৌদি আরবের আরেক পুরুষ নভোচারী আলি আল-কারনির।৩৩ বছর বয়সী রায়ানাহ একজন রিসার্স ল্যাবরেটরি স্পেশালিষ্ট। বায়োমেডিকেল সায়েন্সে দুটি ডিগ্রি অর্জন করেছেন তিনি।নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রিয়াদের আলফাইসাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রায়ানাহ।এ ছাড়াও, নয় বছর ধনে ক্যান্সারের স্টেম সেল নিয়ে গবেষণার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। সৌদি আরবের স্পেস ফ্লাইট প্রোগ্রামের অংশ হিসেবে বার্নাবি এবং আল-কারনিকে মহাকাশে পাঠানো হচ্ছে।দেশটির বেসামরিক বিমান চলাচলের জেনারেল অথোরিটি, প্রতিরক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কিং ফয়সাল স্পেশালিষ্ট হসপিটাল ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে এই মিশন।তাদের স্পেস ফ্লাইটটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্য যাত্রা করবে।এর মাধ্যমে সৌদি আরব বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের অন্তর্ভুক্ত হবে যারা একই সাথে নিজ দেশের দুজন নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। এই মিশনের ব্যাকআপ নভোচারী হিসেবে রয়েছেন দেশটির আরেকনারী নভোচারী মরিয়ম ফেরদৌস এবং পুরুষ নভোচারী আল-গামদি। এই দুজনকেও ইতোমধ্যেই দেয়া হয়েছে মিশনের প্রশিক্ষণ! এর আগে সর্বপ্রথম সৌদি নাগরিক হিসেবে মহাকাশে গিয়েছেন তৎকালীন যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ। তিনি সৌদি বিমানবাহিনীর পাইলট ছিলেন।১৯৮৫ সালে প্রথম আরব মুসলিম হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অভিযানের অংশ হিসেবে মহাকাশে ভ্রমণ করেছিলেন তিনি।তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, উপসাগরীয় আঞ্চলের দেশ গুলোর মধ্যে প্রথম নভোচারী পাঠানো দেশ হলো সংযুক্ত আরব আমিরাত।২০১৯ সালে আমিরাতের নভোচারী হাজ্জা আল-মানসৌরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। সেখানে তিনি মোট আট দিন অবস্থান করেছিলেন।বর্তমানে আরেক নভোচারী সুলতান আল-নিয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাতে যাচ্ছে দেশটি। যিনি মোট ছয় মাস সেখানে অবস্থান করবেন।আরব আমিরাতের পথ অনুসরণ করেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের নভোচারী পাঠাচ্ছে তেল সমৃদ্ধ সৌদি আরব যা যুবরাজ সালমানের 'ভিশন ২০৩০' এজেন্ডার অংশ। মহাকাশ সংক্রান্ত এই ধরনের প্রকল্পের মাধ্যমে সৌদি আরবের জ্বালানী নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছেন তিনি।সেই সাথে রক্ষণশীল ভাবমূর্তি সংস্কারে নারীদের বিভিন্ন কাজে অগ্রাধিকার প্রদান করছেন। সংস্কারের অংশ হিসেবেই, নারী পুরুষের সমতা বিধানে এই মিশনে একজন নারী ও একজন পুরুষ নভোচারী পাঠাতে যাচ্ছে দেশটি। রক্ষণশীলতার খোলশ ত্যাগ করে নারীদের বিভিন্ন অধিকার প্রদান করায় ইতোমধ্যে প্রশংসিতও হয়েছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad