Ad

মানবিক এক নেতা এরদোগান, আজান দিয়ে নাম রাখলেন নবজাতকের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
6
Durbin News

ভূমিকম্পে বেঁচে যাওয়া এক নবজাতক শিশুর কানে আজান দিয়ে তার নাম রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।নবজাতক ওই শিশুটির মায়ের অনুরোধে নাম রাখেন ২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায় থাকা এই বিশ্বনেতা।গত মঙ্গলবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সী একটি ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায়, ভূমিকম্পে উদ্ধার হওয়াদের দেখতে তুরস্কের ইস্তানবুল শহরের একটি হাসপাতালে যান তুরস্কের প্রেসিডেন্ট। এক মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায়, ইস্তানবুল শহরের বাসাকশেহির কাম ও সাকুরা সিটি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।সেখানে একটি কক্ষে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া এক নারীর নবজাতক শিশুকে তিনি কোলে নেন, এরপর নবজাতকের মায়ের অনুরোধে ওই বাচ্চাকে কোলে নিয়ে প্রথমে আজান দেন। এরপর বাচ্চাটির নাম রাখেন তুরস্কের তিন বারের প্রধানমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নবজাতক শিশুটির মায়ের অনুরোধে বাচ্চাটির নাম রাখেন ‘আয়েশা বাতুল’। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ১০টি প্রদেশে আঘাত হানে সময়ের অন্যতম শক্তিশালী একটি ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ । এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৩১ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন ৮০ হাজারেরও বেশি ..এতে আহত ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়াদের রাজধানীর আঙ্কারা ও ইস্তানবুলসহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা চলছে। ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশে প্রায় দেড় কোটির বেশি মানুষকে প্রভাবিত করেছে। এই প্রদেশ গুলোর মধ্যে, গাজিয়ানটেপ, হাতায়, আদিয়ামান, মালটিয়া, আদানা, দিয়ারবাকি অন্যতম। তুরস্কের পাশের দেশ সিরিয়াতেও বেশ প্রভাব দেখা গেছে এই ভূমিকম্পের। প্রায় সাড়ে ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন সেখানে। জাতিসংঘের ধারণা অনুযায়ী, ভয়ঙ্কর এই ভূমিকম্পে দুই দেশ মিলে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারাতে পারে।ভূমিকম্পের প্রায় ১০ দিন পার হয়ে গেলেও এখনও বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে জীবত মানুষ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ এক নারী ও তার দুই শিশুসন্তানকে ২২৮ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। এই ধরণের অসম্ভব কাজও সম্ভব হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্টের প্রভাব ও একজন শাসক গুণাবলী থাকার কারণে। দেশের এই ভয়াবহ দুর্যোগের মধ্যেও আন্তর্জাতিক মহল থেকে দেশের অভ্যন্তরীণ বিষয় ঠিক রেখে যাওয়ার চেষ্টা করছেন তুরস্কের এই শাসক। এখন মানবতার দিক ঠিক রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তুরস্কের প্রেসিডেন্ট। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্ধার কাজ এখনও চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এর জন্য তুরস্কের প্রশাসন বহির্বিশ্বে প্রশংসার দাবি রাখে। তবে, বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা আছে। আর এই আসন্ন নির্বাচনকে এরদোগানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে মনে করা হচ্ছে। আবার, নির্বাচনের তিন মাস আগে এই ভয়াবহ ভূমিকম্পের কারণে তিনি হয়তো বড় ধরনের চাপের মুখে পড়েছেন।ভূমিকম্পের আগে তুরস্কে পরিচালিত এক জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচন এরদোগানের জন্য সহজ হতে যাচ্ছে না। নির্বাচনে তাঁকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।ভূমিকম্পের পর সরকারি পদক্ষেপে তাঁর সরকারের ঘাটতির কথাও স্বীকার করেন তিনি। কিন্তু তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্কের এই প্রেসিডেন্ট ও তার সরকার।এর কিছুদিন আগেও মানবিক ভূমিকায় দেখা যায় এরদোগান কে, কাহরামানমারাসে ভূমিকম্প-দুর্গত এক কান্নারত নারীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় তুরস্কের বর্তমান সুলতান সুলেমান খ্যাত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad