Ad

কালিনিনগ্রাদ আতঙ্কে ইউরোপের ঘুম হারাম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (6)
Durbin News

মাত্র ১ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের এক রাশিয়ান প্রদেশ, ঘুম হারাম করে দিয়েছে পুরো ইউরোপের। রাশিয়ার ছোট এক বিচ্ছিন্ন প্রদেশ,” কালিনিনগ্রাদ” নিয়ে আতঙ্কিত পশ্চিমা বিশ্ব। পোল্যান্ড আর লিথুনিয়ার মাঝে থাকা ছোট এই অঞ্চল নিয়ে, নতুন করে হিসাব কষতে বাধ্য সবাই। সম্প্রতি চীন রাশিয়া মিত্রতা আর যুদ্ধের হুমকি, গুরুত্ব বাড়িয়েছে বিচ্ছিন্ন রাশিয়ান অংশটির। ভৌগলিকভাবে কালিনিনগ্রাদ রাশিয়া থেকে পুরোপুরি আলাদা। এর একপাশে পোল্যান্ড, অন্যপাশে লিথুনিয়া। রাশিয়া থেকে কালিনিনগ্রাদ পৌঁছাতে হলে, অন্তত দুইটি দেশ পাড়ি দিতে হয়।লিথুনিয়া এবং লাটভিয়া পার হয়েই, রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে পৌঁছানো সম্ভব। আর আকাশপথে যেতে চাইলে, পেরিয়ে যেতে হবে বাল্টিক সাগর আর ফিনল্যান্ড উপসাগর। কালিনিনগ্রাদ ঘিরে আছে, ন্যাটো জোটের চার দেশ- পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া আর এস্তোনিয়া। কিন্তু এমন সামরিক শক্তিধর অঞ্চলে, সগৌরবে দাঁড়িয়ে আছে রাশিয়ার এই বিচ্ছিন্ন অংশটি। ২য় বিশ্বযুদ্ধের পর জার্মানি থেকে পাওয়া এই অংশটিতে, রাশিয়া নির্মাণ করেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক ঘাঁটি। ধারণা করা হয়, এখান থেকেই, ইউরোপের অন্তত চারটি বড় দেশে, হামলা করতে সক্ষম রাশিয়া। ছোট এই প্রদেশ থেকে- পোল্যান্ডের রাজধানী ওয়ারশ, জার্মানির বার্লিন, সুইডেনের স্টোকহোম এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে, অনায়াসে হামলা চালাতে সক্ষম রাশিয়ান সামরিক বাহিনী। রাশিয়ান নৌবাহিনীর বাল্টিক ফ্লিট এর সদর দফতর, এই কালিনিনগ্রাদ অংশে। এটি রাশিয়ার একমাত্র নৌঘাঁটি, যা শীতকালে বরফে জমে যায় না। ফলে সারাবছরই এখান থেকে, যেকোনো নৌ-হামলা চালাতে সক্ষম রাশিয়ান নৌবাহিনী। এমনকি যেকোনো পরিস্থিতিতে, ন্যাটো “রাশিয়া” আক্রমণ করতে চাইলে, পেরতে হবে কালিনিনগ্রাদের বাঁধা। আগেই ক্রিমিয়া দখল নেয়ার কারণে, বাল্টিক সাগর ছাড়া রাশিয়ার মূল ভূখন্ডে পৌঁছাবার উপায় নেই পশ্চিমা বিশ্বের। কিন্তু গুরুত্বপূর্ণ এই জলসীমার অনেকটাই, রাশিয়ান নৌবাহিনীর বাল্টিক ফ্লিটের অধীনে। সাম্প্রতিক সামরিক উত্তেজনায় তাই পুরো ইউরোপের আতঙ্কের কারণ হয়ে উঠেছে কালিনিনগ্রাদ। কারণ শুধু বাল্টিক প্রণালী আটকে দিলেই, এই অঞ্চলের সূত্র ধরে অনায়াসে লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার দখল নিয়ে নিতে পারে রুশ বাহিনী। কালিনিনগ্রাদ থেকে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। এই ক্ষুদ্র পথটিও, সমগ্র ইউরোপের অন্যতম বড় দুশ্চিন্তা। গত বছর বেলারুশের মধ্য দিয়েই ইউক্রেনে হামলা চালিয়েছিলো রাশিয়া। আর এই ৬৫ কিলোমিটার পথ দিয়েই, বেলারুশের সাহায্যে- এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়াকে আলাদা করে নেয়া সম্ভব। ভবিষ্যতে সামরিক উত্তেজনা বাড়লে, বেলারুশ ও কালিনিনগ্রাদ দ্বারা, পূর্ব ইউরোপ নিজেদের দখলে আনতে পারবে তারা।এসব সমীকরণ সামনে রেখে, কালিনিনগ্রাদকে সামরিকভাবে শক্তিশালী করেছে পুতিন সরকার। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর, এই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি, অনেকটা বাড়িয়ে নেয় রাশিয়া। কালিনিনগ্রাদে অবস্থিত “চেরনিয়াভস্ক” বিমানঘাঁটি, মস্কোকে বাল্টিক সাগরের পুরোটা নিয়ন্ত্রণে রাখার সুযোগ করে দিয়েছে। বিগত বছরুগুলোতে ন্যাটোকে চাপে রাখার উদ্দেশ্যে, এই অঞ্চলে ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। রুশ সেনাবাহিনীর একটি বড় অংশ, সর্বদা এই অঞ্চলে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে থাকে। ২০১৬ সাল থেকে এই অঞ্চলের সামরিক শক্তি আরও বৃদ্ধি করা হয়। রাশিয়ার সবচেয়ে উন্নত এবং আধুনিক সব অস্ত্র আনা হয়, এই সামরিক ঘাঁটিতে।বর্তমানে এস-৪০০ ক্ষেপনাস্ত্র এবং ভেরোনেজ ডিএম রাডার সিস্টেম রয়েছে। মূলত এরই সাহায্যে ইউরোপের বড় রাষ্ট্রগুলোকে হুমকি দিয়ে আসছে রাশিয়া।এই ক্ষেপনাস্ত্র কালিনিনগ্রাদ থেকে, ৬ হাজার কিলোমিটার দূরেও, নিখুতভাবে আঘাত করতে পারে। এছাড়াও রাশিয়ার বিমানবাহিনীর, একটি শক্তিশালি বিমানঘাটির অবস্থান আছে এই অঞ্চলে। ২০১৬ সালে এখানে নিয়ে আসা হয়, পারমাণবিক বোমা বহনে সক্ষম “ইস্কান্দার মিসাইল”। এসব বিবেচনায় বিশ্লেষকদের ধারণা, ২য় বিশ্বযুদ্ধের পর সামনে আরও একবার, ইউরোপের মাথাব্যাথার কারণ হতে চলেছে কালিনিনগ্রাদ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad