Ad

যেভাবে শূন্য থেকে ড্রোন প্রযুক্তিতে বিশ্বসেরা হলো তুরস্ক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (14)
Durbin News

নির্মাণে পিছিয়ে থাকলেও ধ্বংসে এগিয়ে তুরষ্ক! কারণ বর্তমানে পৃথিবীর অন্যতম সেরা চালকবিহীন ড্রোন প্রযুক্তির মালিক তুরস্ক। কয়েকবছর ধরে একের পর এক ড্রোন বিমানের মডেল তৈরি করে পুরো বিশ্বকে চমকে দিচ্ছে দেশটি।কিছুদিন আগেও সবচেয়ে বেশি সময় ধরে আকাশে ওড়ার রেকর্ডটিও তুরষ্কের ড্রোনেরই! দেশের আবাসন খাত ও মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যে অত্যন্ত সফল সেটা বলার অপেক্ষা রাখে না! নিজেদের সামরিক খাতে এসব ড্রোনের ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক সামরিক বাহিনীগুলোর পছন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তুরষ্কের ড্রোন! অনেক দেশের সাথেই দেদারসে চলছে তুরষ্কের ড্রোন বাণিজ্য! কিন্তু দেশটির এমন সাফল্যের রহস্য কী? মাত্র কয়েক বছরের মধ্যে কিভাবে ড্রোন বিমান প্রযুক্তিতে সেরা দেশে পরিণত হলো তারা?তুরস্কের এই সাফল্যের পেছনে আসল ভুমিকা রেখেছে প্রয়োজন। দেশটির অভ্যন্তরে সক্রিয় রয়েছে বিদ্রোহী গোষ্ঠী। দীর্ঘদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলো তারা। কিন্তু সেসব অভিযানের অধিকাংশই ছিল দুর্গম পার্বত্য অঞ্চলে। যেখানে খুব একটা সুবিধা করতে পারছিলো না এরদোয়ানের বাহিনি। তখনই ড্রোনের কথা ভাবতে শুরু করে তুরস্ক। এর আগে বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানের দুর্দান্ত সাফল্য দেখেছিলো তারা।আর এজন্যই দেশের অভ্যন্তরে খুঁটি গাড়া বিদ্রোহীদের মোকাবেলা করার জন্য এরকম ড্রোন বিমানের প্রয়োজন অনুভব করে তুরস্ক। কিন্তু উপযুক্ত ড্রোন ছিল না তাদের।এক্ষেত্রে প্রত্যাশা ছিলো বন্ধুরাষ্ট্র আমেরিকার সাহায্য পাবে। কিন্তু তুরস্ককে অস্ত্রবাহী ড্রোন দেয়ার ব্যাপারে আগ্রহই দেখায়নি আমেরিকা। ফলে অন্যান্য দেশ থেকে ড্রোন পাওয়ার চেষ্টা করে তুরস্ক। কিন্তু সেখানেও তিক্ত অভিজ্ঞতা হয় তাদের। এরদোয়ান তখন বুঝতে পারেন নিজেদের ড্রোন নিজেদেরই তৈরি করতে হবে । এছাড়া সহজ কোন উপায় ও ছিলো না। তুরস্কের এই প্রয়োজনের সময় দৃশ্যপটে হাজির হন প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা সেলজুক বায়রাক্তার, যাকে গন্য করা হয় তুরস্কের ড্রোন শিল্পের দাদা হিসেবে। বায়রাক্তার পড়াশোনা করেছিলেন বিখ্যাত পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে। ২০০৪ সালে একসাথে একাধিক ড্রোন নিয়ন্ত্রনের উপায় নিয়ে একটি যৌথ গবেষনা করেছিলেন তিনি। এরপর ডক্টরেট ডিগ্রি নিয়ে নিজের দেশ তুরস্কে ফিরে আসেন এরদোয়ানের জামাতা। দেশে ফিরেই তিনি চালু করেন 'বায়কার টেকনোলজিস' নামের একটি প্রতিষ্ঠান।যেটি ড্রোন বিমান বানানো শুরু করে তুরস্কের সেনাবাহিনীর জন্য। শুরুতে তার কোম্পানি লোকসানের মুখে পড়লেও পরবর্তিতে সরকারের সহায়তায় ঘুরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি।এরদোয়ানের তখন শক্তিশালী ড্রোন বিমান প্রয়োজন, এই সুযোগ গ্রহণ করে সেলজুকের কোম্পানি। কিছুদিনের মধ্যে টিবি-টু মডেলের ড্রোন তৈরি করে সরবরাহ করে তারা।১৫০ কিলোমিটার রেঞ্জের সেই ড্রোন ছিলো তুর্কি সেনাবাহিনীর জন্য ভীষণ উপযুক্ত। এটির মাধ্যমে বিদ্রোহীদের উপর হামলা চালিয়ে বেশ সাফল্য পায় তুরস্ক। এরপর একের পর এক ড্রোন বিমান তৈরি করতে সক্ষম হয় দেশটি। গত কয়েকবছরে স্যাটেলাইটের সাথে লিঙ্ক করা 'আঙ্কা-এস ড্রোন' ছাড়াও বেশ কয়েকটি মডেলের সফল ব্যবহার করেছে তুরস্ক। তাদের আঙ্কা এস মডেলের ড্রোন আকাশে উড়েছিলো একটানা ৩০ ঘণ্টা ৩০ মিনিট যা ড্রোন বিমানের বিশ্ব রেকর্ড।। আঙ্কা-এস ইউকেভ মডেলের এই ড্রোন নিউ জেনারেশন প্রযুক্তির। এর আগেও টানা ২৪ ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড করেছিলো এটি। এছাড়া আগের মডেলের ড্রোন বহন করতে পারতো ২৫০ কেজি ওজন। এখন নতুন প্রজন্মের আঙ্কা এস ড্রোন প্রায় ৩৫০ কেজি ওজন বহন করতে পারে। দেশটির এমন অভাবনীয় চালকবিহীন ড্রোনের সাফল্যে রীতিমতো নড়েচড়ে বসেছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোও। ইতিমধ্যই তুরষ্কের ড্রোন যুদ্ধের সমীকরণ বদলে দিতে শুরু করেছে। পাশাপাশি আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী পরাশক্তি হিসেবে তুরষ্ককেও দিয়েছে পরিচিতি!

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad