Ad

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি, যুদ্ধের অবসান হবে কি?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
images
Durbin News

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সাথে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য বেইজিং এর দেয়া প্রস্তাব নিয়ে, তার সঙ্গে আলোচনা করতে চান। এই সাক্ষাৎ বিশ্বের নিরাপত্তার জন্য জরুরি বলে মনে করেন জেলেনস্কি।রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক বছরে পূর্ণ করেছে। এই দীর্ঘ সময়ে অনেক দেশই যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করার উদ্যোগ নিয়েছে। তুরস্ক বেশ কয়েকবার দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের সাথে বৈঠক করেছে। বৈঠকে অনেক আলাপ আলোচনা হলেও, কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায় নি। এই প্রক্রিয়ায় নতুন করে চীনের নাম যুক্ত হতে চলেছে। দেশটি যুদ্ধ শুরুর পর থেকেই শান্তি স্থাপনের আহবান জানিয়ে আসছে। রাশিয়াকে সরাসরি সমর্থন না দিয়ে, ভারসাম্য কূটনীতি চালিয়ে যাচ্ছে চীন। সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য চীন ১২ দফা প্রস্তাব দিয়েছে। এটিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ইতিবাচক হিসেবে দেখছেন।তিনি বলেছেন, “আমি সত্যিই আশা করব চীন রাশিয়াকে কোন অস্ত্র সরবরাহ করবে না,”। শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে তিনি চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের ইচ্ছা ব্যক্ত করেছেন।এখন চীনের পক্ষ থেকে প্রকাশ্য সাড়া পেলে, যুদ্ধ বন্ধে নতুন আশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চীনের এই প্রস্তাবকে পশ্চিমা দেশগুলো সমালোচনার দৃষ্টিতে দেখছে। তারা বলছে, এতে মূলত রাশিয়ার স্বার্থ রক্ষা করা হয়েছে। চীন রাশিয়াতে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পাঠানোর কথা চিন্তা করছে, এমন কথাও বলছে পশ্চিমা দেশগুলো।তবে পশ্চিমাদের অভিযোগ চীন প্রত্যাখান করেছে। অন্যদিকে রাশিয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণলায়ের বিবৃতিতে বলা হয়েছে, "আমরা বেইজিং এর সঙ্গে সহমত পোষণ করি।"সম্প্রতি চীনের শীর্ষ কূটনীতিক রাশিয়া সফর করেছেন। এই সফরের পর পরই, চীন যুদ্ধ বন্ধে ১২ দফার এই প্রস্তাব পেশ করলো। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে আছে চীন। দেশটি চলমান যুদ্ধে রাশিয়াকে সরাসরি সমর্থন না দিলেও, নৈতিকভাবে পুতিনের পাশে থেকেছে। জাতিসংঘ সহ বৈশ্বিক সকল ফোরামে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন। এইসব কারণে অনেক বিশ্লেষক বলছেন, ইউক্রেনে পুতিনের মুখরক্ষা করতেই, চীন শান্তি প্রস্তাব দিয়েছে। কারন পশ্চিমাদের অবিরাম সমর্থন, যুদ্ধে ইউক্রেনের শক্তিকে বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পশ্চিমা মিত্রদের পাঠানো আধুনিক ট্যাংকগুলো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। পোল্যান্ড, জার্মানির তৈরি লেপার্ড টু ট্যাংক পাঠিয়েছে এবং আরো পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। অন্য দেশগুলোও বিশাল প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। জার্মানি বলেছে তারা আরও ১৪ টি ট্যাংক পাঠাবে। স্পেন এবং কানাডাও ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্র ৩১ টি এম অ্যাব্রামস ট্যাংক, ও ব্রিটেন ১৪ টি চ্যালেঞ্জার ট্যাংক পাঠাবে বলে ঘোষণা দিয়েছে।পশ্চিমাদের এমন ঐক্যবদ্ধ অবস্থান, দীর্ঘ সময় ধরে অবিরাম সমর্থন, পুতিনের জন্য কোনো স্বস্তির খবর বয়ে আনছে না।লম্বা সময়ে যুদ্ধ চলায়, রাশিয়ার সামরিক ব্যয় বেড়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। এই অবস্থায় যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার পক্ষ থেকে চেষ্টা চালালেও, অবাক হওয়ার কিছু থাকবে না। পরাশক্তির ভাব রক্ষায় পুতিন এই চেষ্টা নিজে না চালিয়ে, চীনকে দিয়ে করলে উভয়কূল রক্ষা পাবে। আর এতে চীনের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। বৈশ্বিক অংগনে তার ইতিবাচক ইমেজ তৈরি হবে, যা আগামী দিনে চীনের বিশ্বনেতা হওয়ার পথকে সহজ করবে। আশংকার বিষয় হলো, চীনের এইসব প্রস্তাব বাস্তবায়নে পশ্চিমা দেশগুলো সহায়তা না করলে, শান্তি স্থাপন অধরাই থেকে যাবে।ভূরাজনীতির খেলা ইউক্রেন যুদ্ধকে এমন একটি অবস্থানে পৌঁছে দিয়েছে, যা থেকে পরিত্রাণ পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যুদ্ধ দুই দেশের হলেও, এখানে বিশ্ব মোড়লদের বিশাল সব স্বার্থ জড়িয়ে আছে। সব মোড়লদের স্বার্থ পূরণ করে, যুদ্ধের সমাপ্তি টানা দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এখন দেখার বিষয়, চীন এই জটিল সমস্যায় কতটুকু ভূমিকা রাখতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad