Ad

ইউক্রেনকে আর সাহায্য না করার সিদ্ধান্ত যুক্তরাষ্টের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_121966237_whatsubject
Durbin News

লোকে বলে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব হয়না। প্রচলিত এই বাক্যের প্রমাণ দিয়ে যেন পাঠার বলি হলো ইউক্রেন। রাশিয়ার কাছে ক্রমাগত হারের মুখে যখন নাস্তানাবুদ ইউক্রেন, তখন ইউক্রেনকে আর সহায়তা না করার ঘোষণা দিয়েছেন মার্কিন স্পিকার।শুধু তাই নয়, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানালে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন স্পিকার ম্যাকার্থি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে সারা না দিয়ে ইউক্রেনকে সামরিক কিংবা আর্থিক সাহায্য না করার ঘোষণা দিয়েছেন মার্কিন স্পিকার।মূলত রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুন্ন রাখার ব্যবস্থা করতেই মার্কিন স্পিকারকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানানো হয়। পাশপাশি আমেরিকার পক্ষ থেকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা আদায় করাই ছিল এই নিমন্ত্রণের মূল উদ্দেশ্য।কিন্তু ইউক্রেনের এই পরিকল্পনা কে অপ্রত্যাশিতভাবে ভেস্তে দিয়েছেন মার্কিন স্পিকার। ম্যাকার্থি জানিয়েছেন, ইউক্রেনকে ব্ল্যাঙ্ক চেক দেয়ার বিষয়টি কোনোভাবেই আর সমর্থন করবেন না তিনি। যদিও এর আগে গত বছর কয়েকশ কোটি ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজে সমর্থন দিয়েছিলেন এই ম্যাকার্থিই।এই ঘটনার প্রেক্ষিতে গত বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন স্পিকারের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আহ্বান জানান জেলেনেস্কি ।তিনি বলেন, "মিস্টার ম্যাকার্থি আপনি এখানে আসুন এবং দেখুন আমরা কিভাবে কাজ করছি, এখানে কী ঘটছে, যুদ্ধের কারণে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এখানকার মানুষ কিভাবে যুদ্ধ করছে। এগুলো দেখে আপনি আপনার সিদ্ধান্ত নিন।"জেলেনস্কি দাবি করেন, স্পিকার ম্যাকার্থি ইউক্রেন সফর করলে তার অবস্থানে পরিবর্তন আসবে। রাশিয়ার মিত্রদের চাপেই মার্কিন স্পিকারের এমন অবস্থান হতে পারে বলে ধারণা করছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তাই স্বচক্ষে দেখতে মার্কিন এই স্পিকারের সফর গুরুত্বপূর্ন বলে জানিয়েছেন তিনি।প্রায় এক বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের বহু নেতা ইউক্রেন সফর করেছেন। এমনকি প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি কিয়েভ সফর করেছেনবর্তমান স্পিকার ম্যাকার্থি গত জানুয়ারিতে স্পিকার হিসেবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত ইউক্রেন সফরে যান নি। সিএনএন টেলিভিশনকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার এই অবস্থানে পরিবর্তন আসবে না। ম্যাকার্থি আবারো বলেছেন, রিপাবলিকান দলের পক্ষ থেকে তিনি কোনোভাবেই ইউক্রেনকে ব্ল্যাঙ্ক চেক দেবেন না।২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রায় ১০০ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা, সামরিক সরঞ্জাম ,অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং ও ত্রাণ সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাহায্য পাঠানোর সময় প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ছিল।সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে রিপাবলিকান পার্টি। মধ্যবর্তী নির্বাচনের পর থেকেই হোয়াইট হাউস, এবং কিছু রিপাবলিকান ইউক্রেনে অতিরিক্ত অস্ত্র ও আর্থিক সাহায্য পাঠানোর বিরোধিতা প্রকাশ করেছেন। তাই ইউক্রেনে যুক্তরাষ্টের সহায়তা একধরনের অনিশ্চিত হয়ে পড়েছে।ম্যাকার্থি জানিয়েছেন, তিনি ইউক্রেনকে সমর্থন করেন, তবে হাউস রিপাবলিকানরা ইউক্রেনকে আর " ফাঁকা চেক" প্রদান করবে না। কিয়েভকে সহায়তা কিভাবে ব্যয় করা হচ্ছে তা ঘনিষ্ঠভাবে যাচাই করেই তবেই নতুন সিদ্ধান্তে আসবে তারা।সম্প্রতি ইউক্রেনের গুরুত্বপূর্ন শহরগুলোতে আক্রমণ বাড়িয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। একের পর এক এলাকা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এমন অবস্থান চিন্তার ভাঁজ ফেলবে ইউক্রেনের কপালে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad