Ad

চীনকে রুখতে ইহিহাসের সর্ববৃহৎ সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

চীনকে রুখতে যুক্তরাষ্টের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব করেছেন জো বাইডেন। আগামী নির্বাচনকে সামনে রেখে ক্রমেই নিম্নমুখী জনপ্রিয়তা ফেরানোর পাশপাশি ইউক্রেনকে সহায়তা দিতেই, স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল বাজেট প্রস্তাব করলেন কোনো মার্কিন প্রেসিডেন্ট। এ যেন এক ঢিলে তিন পাখি মারার আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।২০২৪ অর্থবছরের জন্য ৮৪২ বিলিয়ন ডলার সামরিক বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচে বড় সামরিক বাজেট। বাইডেন যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বার্ষিক সামরিক ব্যয় বাড়ানো হয়েছে, যা গত বছরের চেয়ে অতিরিক্ত ২৬ বিলিয়ন ডলার।প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সমারিক বাজেট প্রস্তাব করছেন। সামনের দিন গুলোতে যুক্তরাষ্টের জন্যে সবচে বড় হুমকি হবে চীন। তাই চীনকে রুখতে এখনি প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।চীনকে রুখতে যুক্তরাষ্টের ঢাক ঢোল শোনা গেলেও বাস্তবে চীনের চাইতে কয়েক গুন বেশি সামরিক বাজেট ব্যবহার করে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার এক-চতুর্থাংশ ব্যয় করে। চীনের সামরিক বাজেট ২২৫ বিলিয়ন ডলার যা মার্কিন সামরিক বাজেটের তুলনায় চার ভাগের এক ভাগ।এদিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাইডেন। তাই এবারের বাজেটকে অনেকটা নির্বাচনী বাজেট হিসেবে দেখা হচ্ছে।নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সরকারী ব্যয় এবং উচ্চ করের জন্য বাজেট পরিকল্পনা উন্মোচন করেন বাইডেন।হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতি অনুসারে, বাজেটে পেন্টাগনের প্যাসিফিক ডিটারেন্স ইনিশিয়েটিভ-এ ৯১ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য চীনের মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করা।এছাড়া মার্কিন পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে ৩৭.৭ বিলিয়ন ডলার। সম্প্রতি রাশিয়ার সঙ্গে থাকা যৌথ চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার প্রেক্ষিতে পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণের দিকে নজর দিচ্ছে হোয়াইট হাউস।পারমাণবিক অস্ত্র আধুনিকরণের পাশপাশি যুদ্ধজাহাজ নির্মাণের জন্য অজ্ঞাত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সমুদ্র পথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিপত্তি বাড়াতে যুক্তরাষ্টের এমন তোরজোড় আগেই শোনা গিয়েছিল। প্রস্তাব করা এই সামরিক বাজেটে নতুন মাত্রা পাবে যুক্তরাষ্টের নৌ ইউনিট।পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য এই প্রস্তাবে রাখা হয়েছে ৬০০ কোটি ডলার। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দফায় দফায় ইউক্রেনের জন্যে বরাদ্দ রেখেছেন বাইডেন। তবে সম্প্রতি মার্কিন স্পিকারের সাংঘর্ষিক সিদ্ধান্তের একদিন পরেই ইউক্রেনের জন্যে নতুন বাজেট পেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।এদিকে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার শতকরা ৭০ ভাগ ভোটার বিশ্বাস করেন, প্রেসিডেন্ট বাইডেন বৃদ্ধ হয়ে গেছেন।আরেক মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বাইডেন। সে ক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।ইয়াহু নিউজ এবং ইউ গভের যৌথ এক জরিপ ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জো বাইডেনের বয়স বর্তমানে ৮১ বছর। জরিপ ফলাফলে দেখা যায় প্রতি ১০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৭ জন বলেছেন- প্রেসিডেন্ট বাইডেন অনেক বৃদ্ধ হয়ে গেছেন এবং তার আর নির্বাচন করা উচিত হবে না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad