Ad

চীনের প্রেসিডেন্ট কেন রাশিয়া যাচ্ছে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (12)
Durbin News

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে শি জিনপিং (Xi Jinping)-কে স্বাগত জানাতে প্রস্তুত পুতিন। ২০ শে মার্চ, রাশিয়া যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাবেন স্বয়ং পুতিন।তৃতীয়বারের মতো চিনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন শি। ২০১৯ সালের পর প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত - আইসিসি মাত্র তিন দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করেছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, অন্যদিকে, জিন পিং পুতিনের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে রাখার অভিযোগে ১৭ই মার্চ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবং এটি করার পর শি জিনপিংই প্রথম বিশ্ব নেতা যিনি পুতিনের সঙ্গে হাত মেলাচ্ছেন।এর মধ্য দিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফরকে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, কারণ এই সফরের মাধ্যমেই পশ্চিমা দুনিয়ার কাছে রাশিয়া বার্তা দেবে যে তাদের পাশে শক্তিধর বন্ধু দেশ রয়েছে। আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় বেশ কয়েকটি বৈঠক হবে, ‘এ বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি’ করা হতে পারে। দুই দেশের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে পুতিন ও জিনপিং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলেই জানা গেছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও, প্রধান আলোচনায় বিষয় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। রাশিয়া সফরের আগেই সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে পারে চিন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও চিনের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন।রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে, যেভাবে পুতিন ও রাশিয়াকে একঘরে করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা ও পশ্চিমী বিশ্বের অন্যান্য দেশগুলি, তার জবাবে চিনের রাশিয়ার পাশে দাঁড়ানো বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর এক বছর হতে চলেছে। এ হামলা শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনে ‘আগ্রাসন’ চালিয়েছে অভিযোগ তুলে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো মস্কোকে একঘরে করার সব রকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু এর মধ্যেও চীনকে ‘পাশে’ পেয়েছে রাশিয়া। তাই বেইজিংয়ের অবস্থান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কথা ছিলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীন একটি ‘নিরপেক্ষ এবং ন্যায্য’ অবস্থান নেবে এবং শান্তির লক্ষ্যে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কিন্তু, একটি সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, “চীন আসলে রাশিয়াকে অস্ত্র দিতে চায়, তাদের এটা মনে হয় না যে এই সফরের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। মস্কোতে চীনা নেতার এই আসাটা আসলে গোটা বিশ্বের কাছে একটা বার্তা। এখানে, এর কোন তাৎক্ষণিক ফল নেই”।কুলেবা আরও বলেন, “এই সফরের মাধ্যমে হয়তো এরকম একটা বার্তা দেয়া হচ্ছে যে, চীন এবং রাশিয়া খুব ঘনিষ্ঠ। এতটাই ঘনিষ্ঠ যে চীনা নেতা রুশ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যিনি এখন কিনা খুব ভালো অবস্থানে নেই।”অবশ্য চীন এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দেখানোর চেষ্টা করে এসেছে। তবে একটি বিষয় সকলের ই নজরে এসেছে, পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সেটির নিন্দা কখনো জানায়নি বেইজিং। এমনকি রাশিয়ার আগ্রাসনকে ‘আক্রমণ’ বলা থেকেও বিরত থেকেছে চীন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad