Ad

কার কাছে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (3)
Durbin News

যুদ্ধক্ষেত্রে পারমাণবিক বোমা এমন এক অস্ত্র যেটি দ্বারা নির্দিষ্ট একটি শহর থেকে শুরু করে পুরো দেশই উড়িয়ে দেওয়া সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমার ব্যবহার আর না হলেও বর্তমান বিশ্ব পারমাণবিক হামলার বেশ কাছাকাছিই রয়েছে। আমেরিকা, রাশিয়া,উত্তর কোরিয়া,চীন ও জাপানের মতো দেশগুলোর কাছে এমন সব ভয়ংকর পারমাণবিক বোমা রয়েছে যা পুরো পৃথিবীকেই লন্ডভন্ড করে দিতে সক্ষম। এ দেশ গুলো নিয়মিতভাবেই তাঁদের অস্ত্রাগারে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর পারমাণবিক বোমা সংগ্রহ করে যাচ্ছে। মাঝে মাঝেই গভীর সাগরে এই বোমা গুলোর পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছে তাঁরা। যদিও জাতিসংঘের লক্ষ্য পুরো পৃথিবী থেকে পারমাণবিক অস্ত্রগুলো নিরস্ত্র করে ফেলা, তবুও দেশগুলো নিজেদের নিরাপত্তার কথা ভেবে অথবা শক্তিমত্তা দেখাতে এখনো প্রতিনিয়ত বোমা বানিয়েই যাচ্ছে। তবে এখন প্রশ্ন হচ্ছে ,বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে কার কাছে আছে সবচেয় শক্তিশালী পারমাণবিক বোমা? ২০২২ সালের হিসেব বলছে, বর্তমানে বিশ্বের নয়টি দেশের কাছে ১৬,৩০০টির মতো পারমাণবিক বোমা আছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমানবিক বোমা রয়েছে। দেশটিতে এধরনের বোমার সংখ্যা ৬ হাজারের বেশি৷ দেশটির কাছে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা Tsar bomba, যা ১৯৬১ সালে উত্তর মহাসাগরের Novaya Zemlya দ্বীপে পরীক্ষা করা হয়েছিল। বোমাটি এতোই শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছিলো যে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭ কিলোমিটার উপরেও এর ধোঁয়া উড়ে গেছিলো। এ ছাড়াও সমতল ভূমি থেকে ১০০০ কিলোমিটারের আশপাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছিলো। 1945 সালে মার্কিন বাহিনী জাপানে যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল, সে বোমার থেকেও ৩৮০০ গুণ বেশি শক্তিশালী এই Tsar bomba বোমাটি। রাশিয়ার পর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। তাঁদের কাছে মজুদকৃত পারমাণবিক বোমার পরিমাণ সাড়ে পাঁচ হাজারের বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যারা কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলা করেছিল। বোমাটির নাম ছিলো RDS-220. জাপানের ওই হামলায় ৭৪ হাজারের মতো মানুষ মারা গিয়েছিলো। এর পর থেকেই জাতিসংঘ পুরোবিশ্বকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্র করার ঘোষণা দেয়। বিশ্বের এই মহাপরাশক্তি দেশ দুটিই সর্বাধিক সংখ্যাক পারমাণবিক বোমা তাঁদের অস্ত্রাগারে রেখে দিয়েছে। রাশিয়া ও আমেরিকা ছাড়া অল্প সংখ্যক দেশ গুলোর কাছে আছে মরণঘাতি এই অস্ত্র।এশিয়ার পরাশক্তি চীনের কাছে রয়েছে ৩৫০টির মতো পারমাণবিক বোমা। রাশিয়া ও আমেরিকার মতো এতো বেশি সংখ্যক বোমা তাঁদের না থাকলেও প্রযুক্তিগত দিক থেকে ব্যাপক উন্নতি হওয়ায় চীনও ইদানিং তাঁদের পারমাণবিক বোমার উৎপাদন মজুদ বাড়িয়েছে। ফ্রান্সের কাছে রয়েছে তিনশোটির মতো পারমাণবিক বোমা, যার অধিকাংশই আবার সাবমেরিনের সাথে সংযুক্ত। অর্থাৎ পানির নিচ দিয়ে হামলা করলে এ বোমাগুলো হয় বেশ শক্তিশালী। ফ্রান্সের প্রতিরক্ষা রক্ষায় অন্তত একটি সাবমেরিন পারমানবিক বোমা সহ টহল দেয়। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বোমা উৎপাদনে ভারতকে ছাড়িয়ে শীর্ঘে আছে পাকিস্তান। দেশটির কাছে আছে ১৬৫টি পারমাণবিক বোমা। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে পাকিস্তানকে টেক্কা দিতে ভারতও প্রস্তুত করে রেখেছে ১৬০ টির বেশি পারমাণবিক বোমা। ইতোমধ্যে দেশ দুইটি তিনবারের মতো একে অপরের সাথে যুদ্ধে জড়িয়েছে। আশংকা করা হচ্ছে যদি আগামীতে এই দুই দেশ আবারো সংঘাতে জড়ায়, তবে সেই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। এই দেশগুলো ছাড়াও যুক্তরাজ্যের কাছে দুইশোর বেশি পারমাণবিক বোমা আছে। আর যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের কাছে কতগুলো বোমা আছে সে সংখ্যাটা এখনো গোপনীয়ই আছে। পুর্ব এশিয়ার একমাত্র দেশ হিসেবে উত্তর কোরিয়ার কাছে আছে ২০ থেকে ৪০ টি পারমাণবিক বোমা। দেশটি 2017 সালে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলো। ১০০ কিলো টন ওজনের বোমাটি ছিলো বিশ্বের প্রথম থার্মো-নিউক্লিয়ার বোমা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে ফেলা বোমা থেকে ৬ গুণ বেশি শক্তিশালী। ভবিষ্যেতে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর পরাক্রমশালী দেশগুলো একে অপরের উপর পারমাণবিক বোমা হামলা চালায় তবে পৃথিবীর ধ্বংস অনিবার্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad