Ad

ইউরোপে যুদ্ধ থেকে বাঁচতে বিত্তবানদের জন্য মাটির নিচে অত্যাধুনিক ব্যাংকার

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2022-12_966c0137-8e1b-481f-bb9a-0f9ee08eadfd_russia
Durbin News

ইউরোপে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে বিত্তবানদের জন্য মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ব্যাংকার। যেখানে আছে সকল আধুনিক সুযোগ-সুবিধা। পোল্যান্ডের ফেরোপ্লাস্ট নামের একটি কোম্পানি, বিত্তবান মানুষদের জন্য নিরাপত্তার এই অভিনব ব্যবস্থা করছে৷জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এই কোম্পানি, বাংকার ও তেজস্ক্রিয় বিকিরণ থেকে সুরক্ষার শেল্টার তৈরির কাজ শুরু করেছে৷ তাদের নির্মিত এই বাংকারে, একটি সিঁড়ি দিয়ে ভবিষ্যতে মাটির নীচে নেমে যাওয়া যাবে৷কোম্পানিটি জানায়, এই মুহূর্তে তারা ‘ওয়েল্ডার বুলেটপ্রুফ AR ইস্পাত’ দিয়ে শেল্টারের স্টিল হ্যাচ ওয়েল্ডিং করছে । ভেতরেও বাড়তি তালা রয়েছে৷ মোট ছ'টি তালা থাকায়, বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না৷ পরিবারের সঙ্গে এখানে লুকিয়ে থাকা যাবে৷ ওয়েল্ডিংয়ের কোনো প্রয়োজন নেই৷ ট্রাকে করে তুলে এনে কংক্রিটের খাঁজে নামিয়ে, দেড় মিটার মাটি চাপা দিলেই হবে৷ এই কোম্পানিটি বিভিন্ন মাপের বাংকার তৈরি করে৷ যেমন ছোট প্যানিক রুমের মূল্য ১৫,০০০ ইউরো৷ কোম্পাটির দেয়া তথ্যমতে, এই ঘরে মাত্র আধ ঘণ্টা কাটানো যায়৷ সে কারণে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে পুলিশ অ্যালার্মও রয়েছে৷ কিছু ঘটলে পরিবারসহ সেখানে আবদ্ধ হয়ে বোতাম টিপে শুধু অপেক্ষা করতে পারেন। গ্রাহকের বাড়ির পেছনে ফলআউট শেলটার তৈরি করা হয়েছে৷ সেই প্রণালীর মধ্যে আপৎকালীন বিদ্যুৎ নিশ্চিত করতে, একটি ডিজেল জেনারেটর রয়েছে৷ বাতাস নির্মল রাখার ব্যবস্থাও রয়েছে৷ বাইরে তেজস্ক্রিয় বিকিরণ ঘটলে এই প্রণালী গামা রশ্মির প্রতিটি রেডিয়েশন পার্টিকেল বা কণা ফিল্টার করে৷ শেল্টারের মধ্যে বাতাস চালান করা হয়৷ একেবারেই কোনো বিদ্যুৎ না থাকলে হাতে করে বিদ্যুৎ সৃষ্টির উপায়ও রয়েছে৷বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে প্রতি ঘণ্টায় ২০ মিনিট ধরে হ্যান্ড ক্র্যাংক ঘোরালে তাজা বাতাস প্রবেশ করবে৷ বিলাসবহুল এই ফলআউট শেলটারে আট জন পর্যন্ত, বেশ ভালোভাবেই বাস করতে পারেন৷ শোবার জায়গা, বাথরুম, রান্নাঘর ও বসার ঘরও রয়েছে৷ কিন্তু ক্রেতারা কেন এমন বাংকার তৈরি করাতে চান? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে, ফেরোপ্লাস্ট কোম্পানির কর্ণধার রুবিকি, এমন চাহিদা ব্যাখ্যা করে জানান, দুই বছর আগে বিশ্ব কোভিডের মুখে পড়েছিল। ‘‘এখন যুদ্ধ চলছে৷ কেউ ভাবে নি, যে ইউরোপে যুদ্ধ হবে৷ কিন্তু এখন সেটাই ঘটছে৷ চীন ও তাইওয়ান, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত রয়েছে৷’’ ‘‘মিডিয়ায় শোনা যাচ্ছে, যে খাদ্য সংকট ,পানির সংকট আসছে ,কেউ জানে না কী ঘটতে চলেছে৷ তাই নিরাপদ বোধ থেকে এমন নিরাপদ ব্যাংকার গড়ে তোলা হচ্ছে।’’ডেভিড রিবিকি, আমেরিকার ক্রেতা ও জার্মান ডিসট্রিবিউটারদের জন্য, বাংকার তৈরি করেন৷ যেমন- বার্লিন ভিত্তিক বিএসএসডি কোম্পানি তাঁর গ্রাহক, ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর বিক্রি অনেক বেড়ে গেছে৷ বিষয়টি নিয়ে বিএসএসডি কোম্পানির “মার্ক শ্মিশেন” জানান, তাদের ওয়েবসাইটের ভিজিটের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আগে দিনে প্রায় ১০০ ভিজিটর আসতো, আচমকা সেটা বেড়ে ১০,০০০ এ উঠেছে।শ্রমিকরা এই মুহূর্তে বেশ কয়েকটি বাংকার তৈরি করছেন৷ ইউরোপের বিত্তবান ব্যক্তিরা, নিজেদের বাসার নীচে শেলটার চেয়ে, কোম্পানির কাছে অর্ডার দিচ্ছেন৷ এদিকে, ফেরোপ্লাস্ট কোম্পানির আগেই যুদ্ধ বিগ্রহ থেকে রক্ষা পেতে, মাটির নিচে গোপন শহর তৈরী করে রেখেছে ফিনল্যান্ড। যুদ্ধের ভয়াবহতা থেকে নাগরিকদের রক্ষা করতে, রাজধানী হেলসিঙ্কির নিচে বানানো হয়েছে শহরটি।হেলসিঙ্কির, “ফ্রানজ়েনিনকাটু” স্ট্রিটে রয়েছে, বহু প্রাচীন লোহার একটি ঘর। দেওয়ালে নানা গ্রাফিটি, অপরিচ্ছন্ন এই ঘরটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভিতরে প্রযুক্তির কী অসাধারণ নিদর্শন অপেক্ষা করছে। ঘরটিতে ঢোকার জন্য আছে একটিমাত্র দরজা। ভিতরে ঢুকলেই সিঁড়ি। নামলে মাটির ২৫ মিটার নীচে পৌঁছে যাওয়া যায়। তারপরে আবার দু’টি ইস্পাতের দরজা।সেটি এতটাই ভারী যে, দু’জন শক্তিশালী মানুষও খুলতে পারবেন না। সেই দরজা পেরোলে শুরু হয় সুড়ঙ্গ।সেই সুড়ঙ্গের ভেতরে গড়ে উঠেছে সড়ক, খেলার মাঠ, সুইমিংপুল, হকি মাঠ, গাড়ি পার্কিংয়ের অত্যাধুনিক সব ব্যবস্থা।বলা হচ্ছে, পারমাণবিকসহ যেকোনো যুদ্ধের মধ্যে, ৯ লাখ মানুষ কয়েক মাস ধরে সেখানে আশ্রয় নিতে পারবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad