Ad

ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্র গিয়ে ‘ওয়ার্ক ভিসা’ ছাড়াই করা যাবে চাকরি!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
website photos  (1)
Durbin News

ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে এবার চাকরি করা যাবে বলে জানিয়েছে দেশটির নাগরিক ও অভিবাসী সেবা সংস্থা US Citizenship & Immigration Servicesদেশটিতে ‘Work Visa’ ছাড়াই চাকরির জন্য আবেদন করতে পারবেন বেড়াতে বা ব্যবসায়িক কাজে যাওয়া ভ্রমণকারীরা। সেই সাথে এই ভিসা দিয়েই চাকরির সাক্ষাৎকারও দিতে পারবেন যুক্তরাষ্ট্রে চাকরি প্রত্যাশীরা। তবে এ ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার আগে তাঁদের ভিসার স্ট্যাটাস বদল করতে হবে বলেও জানানো হয়েছে। পুরো বিষয়টি ‘US Citizenship & Immigration Services’ এর টুইটার পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ওয়াশিংটন। এতদিন পর্যন্ত পর্যটক বা ব্যবসায়িক ভিসা নিয়ে সাক্ষাৎকার দিতে পারলেও যুক্তরাষ্ট্রে কাজ করতে পারতেন না বিদেশি নাগরিকেরা। তবে সম্প্রতি গুগল মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বড় মার্কিন কোম্পানি বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে কর্মী ছাঁটাই করছে। ফলে, হাজারো বিদেশি নাগরিক হারিয়েছেন সে দেশের চাকরি। এই কর্মীরা এখন দেশটিতে থাকার জন্য তাঁদের কাজের ভিসার অধীন নির্ধারিত ২ মাসের বা ৬০ দিন মধ্যে নতুন কর্মসংস্থান খুঁজে পেতে ঝক্কি পোহাচ্ছেন। তাঁদের এই ঝক্কি ঝামেলা কমাতেই বি-১ এবং বি-২ ভিসার নিয়ম শিথিল করলো যুক্তরাষ্ট্র। আশার খবর, চাকরিচ্যুত বিদেশিরা ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে Work Visa থেকে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় পরিণত করতে পারবেন। এমনকি আবেদনের মাধ্যমে চাকরি হারানোর পরও বিদেশিদের আমেরিকায় থাকার সময় সীমাও বাড়াতে পারবেন।আর চাকরি পাওয়ার পর যোগ দেওয়ার আগে তাঁদের ভিসার স্ট্যাটাস বদল করে পুনরায় Work Visa’য় পরিণত করতে আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্রে বি-১ ভিসা সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়, আর বি-২ ভিসা পর্যটনের জন্য দেওয়া হয়। USCIS এ ব্যাপারে কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছে। যেমন বি-১ বা বি-২ ভিসাধারীরা বি-১ স্ট্যাটাস বা বি-২ স্ট্যাটাসে থাকাকালীন আমেরিকার লেবার মার্কেটে কাজ করতে পারবেন না। বিদেশী কর্মীদের কোনো নতুন কাজে যোগ দেওয়ার আগে বি-১ বা বি-২ থেকে কর্মসংস্থান-অনুমোদিত স্ট্যাটাসে ভিসার রূপান্তর করে নিতে হবে। আর এটি করতে হবে নতুন কাজ শুরু করার আগেই।যদি আবেদনকৃত Work Visa’র আবেদন বাতিল হয়ে যায়, তবে সেই ব্যক্তিকে অবশ্যই যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে অথবা তাঁদের নতুন চাকরি শুরু করার আগে একটি বৈধ নিয়োগ-অনুমোদিত অবস্থায় ওই দেশে অবস্থান করতে হবে। US Citizenship & Immigration Services আরোও জানিয়েছে, আমেরিকায় বিদেশি কর্মীদের ছাঁটাই হলে তাঁরা নানা বিভ্রান্তিতে পড়েন। অনেকে ভাবেন, তাঁদের হয়তো ছাঁটাইয়ের ৬০ দিনের মধ্যেই নতুন চাকরি খুঁজতে হবে নয়তো ভিসা বাতিল হওয়ায় দেশ ছাড়তে হবে। তবে বিষয়টি সে রকম নয়, তা স্পষ্ট করেছে USCIS. সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, চাকরির শেষ দিন থেকেই এই গ্রেস পিরিয়ড শুরু হয়। কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে চাকরি হারান তবে তিনি যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক ব্যবস্থা নিতে পারেন। নন-ইমিগ্রেন্ট ভিসার ধরন বদল করা, অবস্থান পরিবর্তনের আবেদন করা, চাকরির কাগজপত্রের অনুমোদনের ‘জরুরি পরিস্থিতির’ আবেদন করা অথবা চাকরি পরিবর্তনের সুবিধার আবেদন করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা নিতে পারেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad